বাংলাদেশ, মঙ্গলবার, ০২ জুন ২০২৬
১৯ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২ জুন ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুর পাবলিক লাইব্রেরিতে ঝুলছে তালা!

জি. এম. মিন্টু, কেশবপুর (যশোর): চরম অবহেলা ও অযতেœ পড়ে আছে যশোরের কেশবপুর পৌর শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীন জ্ঞানচর্চার কেন্দ্র ‘কেশবপুর পাবলিক লাইব্রেরি’।

লাইব্রেরির প্রধান ফটকে ঝুলছে মরিচা ধরা তালা, আর পুরো ভবনটি ঢেকে গেছে লতাগুল্ম ও বুনো আগাছায়।

একসময় পাঠক, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের পদচারণায় মুখর থাকা এই দৃষ্টিনন্দন পাঠাগারটি এখন যেন শুধুই অতীত স্মৃতির সাক্ষী এবং একটি পরিত্যক্ত ‘ভূতের বাড়ি’তে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৩ সালে এলাকার বিশিষ্ট শিক্ষক সোলাইমান হোসেন, বিশিষ্ট সাহিত্যিক বিমল দে, জহুরুল হক, এরশাদ আলী, মনি মোহর ধর ও আব্দুল করিমের যৌথ উদ্যোগে এবং ব্র্যাকের কমিউনিটি সেফটি প্রকল্পের সহযোগিতায় এই লাইব্রেরিটি যাত্রা শুরু করে। পরবর্তীতে যশোর জেলা পরিষদের অর্থায়নে নির্মিত একতলা দৃষ্টিনন্দন ভবনটি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছিল। নিয়মিত দৈনিক পত্রিকা, সাময়িকী ও বিভিন্ন বই পড়তে এখানে প্রতিদিন ভীড় জমাতেন শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও স্থানীয় বাসিন্দারা।

অনুসন্ধানে জানা গেছে, লাইব্রেরির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৬ সালে। ওই নির্বাচনে প্রবীণ সাংবাদিক মোতাহের হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৫ সালে কমিটির মেয়াদ শেষ হলে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটি বিলুপ্ত করে একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। এরপর দীর্ঘ প্রায় দুই দশকে আর কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অভিযোগ রয়েছে, দীর্ঘ ১৭ বছর ধরে রাজনৈতিক প্রভাব ও ব্যক্তিগত স্বার্থে কমিটি নিয়ন্ত্রণ করার কারণে সাধারণ পাঠক ও শিক্ষানুরাগীরা এই প্রতিষ্ঠান থেকে বিমুখ হয়ে পড়েন। একপর্যায়ে ২০১৭ সালের পর থেকে লাইব্রেরির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, লাইব্রেরি ভবনের দরজা, জানালা ও চারপাশের দেয়াল লতাগুল্মে সম্পূর্ণ আচ্ছাদিত। ভেতরের মূল্যবান বইগুলো ধুলোবালিতে নষ্ট হচ্ছে এবং জানালা-দরজার কাঠ পচে যাওয়ার উপক্রম হয়েছে। ঐতিহ্যবাহী এই লাইব্রেরিটি বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল, শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

স্থানীয় প্রবীণ বাসিন্দারা জানান, একসময় এই লাইব্রেরিটি ছিল পুরো অঞ্চলের সুধীসমাজের মিলনমেলা। বর্তমান সময়ে তরুণ ও ছাত্রসমাজকে মাদক এবং মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে একটি কার্যকর লাইব্রেরি অত্যন্ত জরুরি। অবিলম্বে এই ঐতিহাসিক ভবনটি সংস্কার করে নতুন বই সংগ্রহের মাধ্যমে পাঠাগারটি চালুর দাবি জানান তারা।

এ বিষয়ে কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন সাংবাদিকদের বলেন, অতীতের কিছু অভ্যন্তরীণ ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। তবে আমরা বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবগত আছি। একটি জ্ঞানমনস্ক ও মাদকমুক্ত সমাজ গঠনে লাইব্রেরির ভূমিকা অপরিসীম। দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সুধীজন, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলে একটি সর্বজনগ্রাহ্য ও কার্যকর কমিটি গঠন করা হবে। একই সাথে ভবনটি সংস্কার ও নতুন বই সংগ্রহের মাধ্যমে কেশবপুর পাবলিক লাইব্রেরিটি দ্রুত খুলে দিয়ে পুনরায় চালুর কার্যকরী উদ্যোগ নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুর পাবলিক লাইব্রেরিতে ঝুলছে তালা!

খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কয়রার সেরাজুল ইসলাম

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

ধর্ষণ থামাতে পারে না, সিনেমা ঠিকই থামাতে পারে: চমক

নেতানিয়াহুকে উন্মাদ বললেন ডোনাল্ড ট্রাম্প

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫

শ্যামনগরে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

সখিপুরে দুগ্ধ সমবায় সমিতির অফিস উদ্বোধন

বনদস্যু সন্দেহে একজনকে আটক করে পুলিশে দিল জনতা

১০

বাগেরহাটে দীঘির কুমির টেনে নিয়েছে ৭ বছরের শিশুকে

১১

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

১২

আবারও সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ রাখার নির্দেশ

১৩

নতুন বিধি যুক্তের প্রস্তাব ইসির, স্থানীয় নির্বাচনেও অংশ নিতে পারছে না আ.লীগ

১৪

সুন্দরবনে বনদস‌্যু ডন বা‌হিনীর হাতে ৬ জেলে অপহরণ, হামলায় ১ জেলে আহত

১৫

পদ্মপুকুর ইউনিয়ন রক্তদান সংগঠনের ৭ম  প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী

১৬

নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে বিজিবি-বিএসএফ

১৭

যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে: ইরান

১৮

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

১৯

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

২০
error: Content is protected !!