বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
১ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আবারও সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ রাখার নির্দেশ

ডেস্ক রিপোর্ট: বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার করতে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই নির্দেশনায় বিলবোর্ডের আলোকসজ্জা, মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার কথা বলা হয়েছে।

সোমবার (০১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আগে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দোকানপাট ও মার্কেট রাত ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে সময় বাড়িয়ে রাত ১০টা পর্যন্ত করা হয়েছিল।

নতুন নির্দেশনায় জানানো হয়, ঈদের বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আগের সিদ্ধান্ত পুনরায় কার্যকর করা হয়েছে। ফলে এখন থেকে সব শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যেই বন্ধ করতে হবে।

এছাড়া বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়সীমা মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সব প্রশাসনিক কর্তৃপক্ষকে নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

৩

ভারতের বিপক্ষে ব্রাজিলের ‘এক হালি’

৪

সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৫

মধ্যরাতে তিনবার ভূমিকম্পের পর ফের কাঁপলো দেশ

৬

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

৭

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

৮

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

৯

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

১০

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

১১

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১২

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

১৩

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

১৪

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

১৫

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

১৬

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১৭

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১৮

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১৯

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

২০