বাংলাদেশ, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে উন্মাদ বললেন ডোনাল্ড ট্রাম্প

 

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে তীব্র বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়েছে, লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের জেরে নেতানিয়াহুর ওপর চরম অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প।

সিএনএন ও অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতে ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলা এবং এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির বাড়তে থাকা বিচ্ছিন্নতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। ফোনালাপের এক পর্যায়ে তিনি নেতানিয়াহুকে ‘উন্মাদ’ বলেও সম্বোধন করেন বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ক্ষুব্ধ ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, আপনি একটা আস্ত উন্মাদ। আমি না থাকলে আপনি জেলে যেতেন।

আমিই আপনার জীবন বাঁচাচ্ছি। এখন সবাই আপনাকে ঘৃণা করে। এ কারণে ইসরায়েলকেও ঘৃণা করা হচ্ছে।

এ সময় তিনি আরও প্রশ্ন তোলেন, আপনি এসব কী করছেন?-এমন মন্তব্যও শোনা গেছে বলে দাবি করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা ট্রাম্প প্রশাসনের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠেছে। বিশেষ করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংবেদনশীল কূটনৈতিক আলোচনায় এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট। ইতোমধ্যে তেহরানও সতর্ক করেছে, লেবাননে হামলা অব্যাহত থাকলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হতে পারে।

তবে উত্তপ্ত এই কথোপকথনের পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, নেতানিয়াহুর সঙ্গে তার গঠনমূলক আলোচনা হয়েছে এবং বৈরুতের দিকে অগ্রসর হওয়া ইসরায়েলি সেনাদের ফিরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে হেজবোল্লাহর সঙ্গে হামলা স্থগিতের বিষয়েও অগ্রগতির ইঙ্গিত দেন তিনি।

অন্যদিকে, নেতানিয়াহুর কার্যালয়ের বক্তব্যে ভিন্ন চিত্র উঠে এসেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি, হেজবোল্লাহর হামলা বন্ধ না হলে প্রয়োজন হলে আবারও বৈরুতে হামলা চালানোর অধিকার ইসরায়েলের রয়েছে বলেও জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে ট্রাম্প-নেতানিয়াহুর এই টানাপড়েন নতুন করে আন্তর্জাতিক কূটনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর বিশ্ববাসীর।

সূত্র: সিএনএন ও অ্যাক্সিওস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

শ্যামনগরে প্রায় ৩২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছর কারাদণ্ড

বিশ্বকাপের পর প্রথম হাইভোল্টেজ ম্যাচে নামছেন যারা

অ্যাকশন দৃশ্যে আহত রাম চরণ, অস্ত্রোপচারের পর সুস্থতার পথে

ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে: ট্রাম্প

প্রাণনাশের হুমকি: পিয়া জান্নাতুলের জিডি তদন্তের নির্দেশ আদালতের

নিষিদ্ধ হলেন নেইমার

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

১০

এবার বন বিভাগের টহল দলের সামনে বাঘ, সাঁতার কাটছিল খালে

১১

টানা পাঁচ উইকেট-মেডেন ওভার, গ্রিভসের অলৌকিক বিশ্বরেকর্ড

১২

ওয়ানডে অধিনায়ক হচ্ছেন লিটন

১৩

সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৪

বাধ্যতামূলক অবসরে ৩২ যুগ্মসচিব

১৫

আর্থ জার্নালিজম নেটওয়ার্কের মর্যাদাপূর্ণ ফে‌লো‌শিপ পে‌লেন আহসান রাজীব

১৬

শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল

১৭

সাতক্ষীরায় জুলাই শহীদদের স্মরণে জামায়াতের আলোচনা

১৮

ভূমিহীন নেত্রী শহীদ জায়েদার স্মরণসভা

১৯

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদক বিরোধী অভিযানের ঘোষণা

২০
error: Content is protected !!