<?php echo do_shortcode( html_entity_decode($wesoftpress['header_ad']) ); ?>
বাংলাদেশ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১ জুন ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বনদস‌্যু ডন বা‌হিনীর হাতে ৬ জেলে অপহরণ, হামলায় ১ জেলে আহত

শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মাছ ও কাঁকড়া শিকার ক‌রে বাড়ি ফেরার পথে বনদস্যু ডন বা‌হিনীর হাতে মু‌ক্তিপ‌ণের দা‌বি‌তে ছয় জেলে অপহৃত হ‌য়ে‌ছে। এ ঘটনায় বনদস্যুদের হামলায় ইসমাইল হোসেন নামে এক জে‌লে আহত হয়েছেন। তা‌কে শ‌্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

স্থানীয় সূত্র ও জেলেদের স্বজনদের দাবি, রোববার (৩১ মে) রাত ১১টার দিকে সুন্দরবনের মালঞ্চ নদীর চালতেবেড়ে খাল ও সুবদে খাল এলাকায় থাকা পাঁচটি মাছ ধরার নৌকা থেকে ৬ জেলেকে তুলে নিয়ে যায় বনদস্যুরা। অপহর‌ণের সময় বনদস‌্যুরা নিজেদের ‘নানাভাই/ডন বাহিনী’র সদস্য বলে পরিচয় দেয়।

অপহৃত জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের দেলোয়ার খাঁর ছেলে ইয়াসিন খাঁ (৩২) ও আলমগীর খাঁ (৩৮), হরিনগর গ্রামের আব্দুর রহিম মোল্লার ছেলে আলামিন মোল্লা (৩৫), আব্দুল গফুর গাজীর ছেলে শাহজাহান গাজী (৪৮), নুরুল হক গাজীর ছেলে কামরুল গাজী (৪৪) এবং খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের রফিকুল গাজীর ছেলে শহিদুল ইসলাম (৪৮)।

তা‌দের স্বজনরা জানান, অপহরণের পর বনদস্যুরা প্রথমে মাথাপিছু ৩০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে। পরে অপহৃতদের একজনের পরিবারের কাছে ফোন করে মোট ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। দাবি করা টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ না করলে অপহৃতদের হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

ঘটনার সময় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের আব্দুল গনি খাঁর ছেলে ইসমাইল খাঁ নামে এক জেলে বনদস্যুদের হামলার শিকার হন। তাকে নৌকার বৈঠা দিয়ে আঘাত করা হলে মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে লোকাল‌য়ে এনে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার মাথায় সাতটি সেলাই দিয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন ইসমাইল খাঁ জানান, সুন্দরবন থেকে ফেরার পথে বনদস্যু নানাভাই-ডন বাহিনীর সদস্যরা তাদের নৌকায় হামলা চালায়। এ সময় তার দুই ভাইকে অপহরণ করা হলে তিনি বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে বনদস্যুরা তাকে মারধর করে গুরুতর আহত করে।

তিনি আরও অভিযোগ করেন, দস্যু দলের এক সদস্যের মুক্তিপণ দাবির একটি মোবাইল ফোনের কথোপকথনের রেকর্ড তাদের কাছে রয়েছে। সেখানে বনদস্যুদের একজনকে কথোপকথনের এক পর্যায়ে বলতে শোনা যায়, ‘টাকা না দিলে কোস্টগার্ডের কাছে দিয়ে দেব।’ এ বিষয়ে জানতে চাইলে ইসমাইল হোসেন বলেন, টাকা না দিলে অপহৃতদের কাছে অস্ত্র দিয়ে ডাকাতি মামলায় জড়ানোর ভয় দেখানো হচ্ছে।

অপহৃত জেলেদের স্বজনরা জানান, তারা গত ২৫ মে সুন্দরবনের কদমতলা স্টেশন থেকে বৈধ পাস নিয়ে মাছ ও কাঁকড়া ধরতে বনাঞ্চলে প্রবেশ করেছিলেন। সরকারি নির্দেশনা অনুযায়ী ৩১ মে রাতের মধ্যে তাদের লোকালয়ে ফিরে আসার কথা ছিল।

এ বিষয়ে সুন্দরবনের কদমতলা স্টেশনের কর্মকর্তা মনিরুল করিম বলেছেন, অপহরণের বিষয়টি তার জানা নেই। তবে যাদেরকে অপহরণ করা হয়েছে তাদের নাম উল্লেখ করলে তিনি জানান, তাদের মধ্যে অনেকে তার স্টেশন থেকে পাস নিয়ে গেছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগে কোস্টগার্ডের নাম উল্লেখ হওয়ার বিষয়ে জানতে চাইলে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, ডাকাত দল কোস্টগার্ডের হাতে জেলেদের তুলে দেবে-এ ধরনের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জানান, বনজীবীরা যাতে বিষয়টি কোস্টগার্ড বা আইনশৃঙ্খলা বাহিনীকে না জানায়, সে উদ্দেশ্যেই দস্যুরা এমন ভয়ভীতি প্রদর্শন করে থাকতে পারে।

তিনি আরও জানান, অপহরণের বিষয়টি জানার পর থেকেই কোস্টগার্ড ঘটনাটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং অপহৃত জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে। সুন্দরবনসংলগ্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অপহৃতদের দ্রুত উদ্ধারের লক্ষ্যে কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে অপহৃত জেলেদের পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার এবং বনদস্যুদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

রোনালদোকে টপকে ‘ফুটবলের ক্ষুদে সম্রাট’ এখন ইয়ামাল

গুলশানের সেই প্রেমিকাকে আজও ভুলতে পারেননি শাকিব

ফ্রিতে অনলাইনে দেখা যাচ্ছে থালাপতির শেষ সিনেমা

বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারে নামলেন জামায়াত কর্মীরা

তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া টাকা পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

আন্দোলন স্থগিত করল ভারতের ‘ককরোচ পার্টি’

বেতনা নদীর ভাঙনে হুমকিতে নবনির্মিত গোবিন্দপুর–মাটিয়াডাঙ্গা সেতু

১০

শৈলকুর বিলের পানি অপসারণে ঘের মালিকদের ৩ দিনের আল্টিমেটাম দিলেন চেয়ারম্যান আব্দুল আলিম

১১

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

১২

শৈলকুর বিলে অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দি কয়েক হাজার পরিবার

১৩

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

১৪

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

১৫

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

১৬

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

১৭

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

১৮

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১৯

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

২০
error: Content is protected !!