বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

সুলতান শাহাজান, শ্যামনগর: সদ‌্য গ‌ঠিত সাতক্ষীরার শ্যামনগর পৌরসভা বা‌তিল ক‌রে পুনরায় ইউনিয়নভিত্তিক স্থানীয় সরকার ব্যবস্থায় ফিরে যেতে মানববন্ধন ক‌রে‌ছে সাবেক শ্যামনগর সদর ইউনিয়ন, ভূরুলিয়া ও গুমানতলী এলাকাবাসী।

বুধবার (৯ সেপ্টেম্বর) শ্যামনগর বাসস্ট্যান্ডে উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের সভাপতি গাজী আশরাফুজ্জামানের সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনু‌ষ্ঠিত হয়।

তাঁদের অভিযোগ, প্রয়োজনীয় নীতিমালা ও মানদণ্ড যথাযথভাবে অনুসরণ না করেই শ্যামনগরের মতো দরিদ্র ও উপকূলীয় এলাকায় পৌরসভা গঠন করা হয়েছে। পৌরসভা হওয়ার পর নাগরিকদের ওপর করের চাপ বাড়লেও প্রত্যাশিত নাগরিক সেবা নিশ্চিত হয়নি।

উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভা থেকে ইউনিয়নে ফিরে যাবার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন অধ্যাপক হাবিবুর রহমান, ঠিকাদার কল্যাণ সমিতির শেখ জাবের হোসেন, রবিউল ইসলাম, শুকুর আলী, বাবলুর রহমান, রনজিত দেবনাথ, শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সদস্য মোক্তার হোসেন, সাবেক ইউপি সদস্য মোক্তার হোসেন, সাবেক সদস্য আব্দুল মজিদ, শোকর আলী, হাবিবুর রহমান, বিএনপি নেতা আবু সাঈদ প্রমুখ।

বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদ থেকে তাদের পৌরসভায় অন্তর্ভুক্ত করার পর থেকেই গ্রামবাসীর ঘর-বাড়ি এবং জমিজমার অতিরিক্ত খাজনা পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে। এছাড়া জমির রেজিস্ট্রি করতেও বাড়তি কর দিতে হচ্ছে। এ অবস্থায় গ্রামবাসী পৌরসভার কোনো ধরনের সুযোগ সুবিধা না পেয়ে চরম অস্বস্তিকর অবস্থায় পড়েছেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ নভেম্বর বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি শ‌্যামনগর পৌরসভা চূড়ান্ত অনুমোদন ক‌রে। এরপর ২০২৩ সা‌লের জানুয়া‌রি‌তে পৌর প্রশাসক‌নিযুক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০