বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমাচ্ছে সরকার। এর বিকল্প হিসেবে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আগামী ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দীন খানের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী সংসদকে জানান, সরকার ইতোমধ্যে ২০২৬ থেকে ২০৩০ মেয়াদে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র’ প্রণয়ন করেছে।

সম্ভাবনা ও বাস্তবতার নিরিখে ২০৩০ সাল পর্যন্ত বিদ্যুৎ খাতে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট, ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট এবং বায়ু, বর্জ্য, পানিবদ্যুৎ ও ভাসমান সোলারসহ অন্যান্য প্রযুক্তি থেকে ৪৫০-৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

সোলার সরঞ্জামে শুল্ক মওকুফ
নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন উৎসাহিত করতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে সংসদ নেতা বলেন, সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য অপরিহার্য পণ্যগুলোর (সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি, স্ট্রাকচার) ওপর আরোপণীয় সমুদয় কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর এবং ২ শতাংশ অতিরিক্ত অগ্রিম আয়কর হতে শর্তসাপেক্ষে অব্যাহতি দেওয়া হয়েছে।

গ্রাহকের কাছ থেকে ১০ টাকা ৫০ পয়সায় বিদ্যুৎ কিনবে সরকার
প্রধানমন্ত্রী জানান, গত ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রতি ইউনিট সর্বোচ্চ ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বিশেষ প্রণোদনা হিসেবে ২০ শতাংশ মুনাফা ও ১১.২৫ শতাংশ প্রিমিয়াম বিবেচনা করে গ্রাহকদের কাছ থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ১০ টাকা ৫০ পয়সা হারে কেনার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তিনি বলেন, প্রজ্ঞাপন অনুযায়ী নেট মিটারিং নির্দেশিকা-২০২৫ অনুসরণ করে যেসব সম্মানিত গ্রাহক ২৮ ফেব্রুয়ারি ২০২৭ তারিখের মধ্যে ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবেন, তারা নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে পরবর্তী তিন বছর (২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত) এই ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাবেন।

প্রণয়ন করা হয়েছে নতুন নীতিমালা
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকার বেশ কিছু যুগোপযোগী নীতিমালা ও গাইডলাইন প্রণয়ন করেছে বলে জানান প্রধানমন্ত্রী। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-

পিপিপি পদ্ধতিতে সরকারি সংস্থার মালিকানাধীন ভূমিতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প উন্নয়ন নির্দেশিকা, ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি অংশগ্রহণ বৃদ্ধি নীতিমালা, ২০২৫
নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা, ২০২৫
নেট মিটারিং গাইডলাইন, ২০২৫
জাতীয় রুফটপ সোলার কর্মসূচি, ২০২৫
বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যবসায়িক মডেল
অনশোর উইন্ড গাইডলাইন এবং কার্বন ক্রেডিট প্রক্রিয়াকরণ বিষয়ক গাইডলাইন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১০

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১১

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১২

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৩

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৪

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৫

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

১৬

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

১৭

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

১৯

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

২০
error: Content is protected !!