বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বনদস্যু সন্দেহে একজনকে আটক করে পুলিশে দিল জনতা

oplus_2

শ্যামনগর প্রতিনিধি: বনসদ্যুদের বাজার নিয়ে যাওয়ার সময় সুন্দরবনের কুখ্যাত বনদস্যু নানাভাই বাহিনীর সহযোগী সন্দেহে নওয়াব আলী গাজী (৫০) নামে একজনকে আটক করে গণপিটুনি পূর্বক পুলিশে দিয়েছে স্থানীয়রা।

সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক নওয়াব আলী গাজী উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত নওশের আলী গাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নওয়াব আলী দীর্ঘদিন ধরে সুন্দরবনের কুখ্যাত বনদস্যু নানাভাই বাহিনীর সহযোগী হিসেবে কাজ করে আসছে বলে অভিযোগ রয়েছে। সোমবার রাতে হরিনগর বাজার থেকে বিষ ও প্রয়োজনীয় মালামাল কেনার সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক করার পর স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি বনদস্যুদের সহযোগিতা করার বিষয়টি স্বীকার করেন। এ সময় তার সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে চালের ভেতর থেকে চার বোতল বিষ উদ্ধার করা হয়। এছাড়া চাল, ডাল, লবণ, শ্যাম্পুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা মিয়ারাজ, আবু রায়হান, মাসিদুর রহমান বাবু ও ফারুক হোসেনসহ কয়েকজন অভিযোগ করে বলেন, নওয়াব আলীকে দীর্ঘদিন ধরে নজরদারিতে রাখা হয়েছিল। তাদের দাবি, তিনি বনদস্যুদের জন্য নিয়মিত বাজার-সদাই সরবরাহের পাশাপাশি বিভিন্ন সময় বনদস্যুদের পক্ষে কার্ড (চুক্তিপত্র) তৈরির কাজও করতেন।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, এর আগে ২০২৫ সালের ১৬ জুন সুন্দরবন সংলগ্ন মীরগাং এলাকা থেকে নওয়াব আলীর ভাই নজির গাজীকে একটি আগ্নেয়াস্ত্র (একনলা বন্দুক) ও একটি দাসহ আটক করে পুলিশে দেয় জনতা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!