বাংলাদেশ, মঙ্গলবার, ০২ জুন ২০২৬
১৯ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধর্ষণ থামাতে পারে না, সিনেমা ঠিকই থামাতে পারে: চমক

বিনোদন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় তানিম নূর পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’র প্রদর্শনী বন্ধ করে দেওয়ার ঘটনার প্রতিবাদের ঝড় থামছে না। নির্মাতা, শিল্পী, সংস্কৃতিকর্মী ও সাধারণ দর্শকদের পর এবার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

সোমবার (১ জুন) রাত ৯টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন এই অভিনেত্রী। সেখানে তিনি লিখেছেন, ‘প্রশাসন ধর্ষণ থামাতে পারে না, কিন্তু সিনেমার প্রদর্শনী ঠিকই থামাতে পারে। যে দেশে সুর নাই, সে দেশে তো অসুরই তৈরি হবে।’

চমকের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মতপ্রকাশের স্বাধীনতা ও সাংস্কৃতিক চর্চার পক্ষে অবস্থান নেন।

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ‘বনলতা এক্সপ্রেস’-এর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। আয়োজকদের দাবি, বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়েই প্রদর্শনীর প্রস্তুতি সম্পন্ন করা হয়। তবে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে চলচ্চিত্রটি নিয়ে আপত্তি তুলে প্রচারণা চালালে শেষ পর্যন্ত ভেন্যু কর্তৃপক্ষ পূর্বানুমতি প্রত্যাহার করে নেয়। ফলে প্রদর্শনীটি স্থগিত হয়ে যায়।

একই দিনে কসবা উপজেলার তালতলা গ্রামেও স্থানীয় তরুণদের উদ্যোগে চলচ্চিত্রটি প্রদর্শনের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানেও প্রশাসনের হস্তক্ষেপে প্রদর্শনী বন্ধ হয়ে যায় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় এরই মধ্যে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ১০টি সাংস্কৃতিক সংগঠন। যৌথ এক বিবৃতিতে তারা ঘটনাটিকে সাংস্কৃতিক চর্চার পরিপন্থী এবং মতপ্রকাশের স্বাধীনতার জন্য অশনিসংকেত বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য পরিচিত। ওস্তাদ আলাউদ্দীন খাঁ ও কবি আল মাহমুদের মতো গুণীজনের স্মৃতিধন্য এই জেলায় একটি অনুমোদিত চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত হতাশাজনক।

সংগঠনগুলোর নেতারা আরও বলেন, ‘বনলতা এক্সপ্রেস’ বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন আইন, ২০২৩ অনুযায়ী প্রদর্শনের অনুমতি পেয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রদর্শিত হয়ে চলচ্চিত্রটি প্রশংসাও কুড়িয়েছে। অথচ নির্মাতা তানিম নূর, যিনি নিজেও ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, তিনি নিজের জেলায় তার নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ পেলেন না।

বিবৃতিতে চলচ্চিত্রকে একটি পূর্ণাঙ্গ শিল্পমাধ্যম হিসেবে উল্লেখ করে বলা হয়, শিল্প-সাহিত্য ও সংস্কৃতির অবাধ চর্চা নিশ্চিত করা গণতান্ত্রিক সমাজের অন্যতম শর্ত। কোনো গোষ্ঠীর অসহনশীলতা বা উগ্র মনোভাবের কারণে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হওয়া কাম্য নয়।

ব্রাহ্মণবাড়িয়া অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্র, খেলাঘর, উদীচী জেলা সংসদ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, বাংলাদেশ মহিলা পরিষদ, আবরণী, কবির কলম, চারণ, সোনালি সকাল ও আজকের সংস্কৃতি সংগঠনসহ ১০টি সংগঠন যৌথভাবে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছে।

এদিকে রুকাইয়া জাহান চমকের স্ট্যাটাস নতুন করে বিষয়টিকে আলোচনায় নিয়ে এসেছে। তার বক্তব্যে সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই সমর্থন জানিয়ে বলছেন, শিল্প ও সংস্কৃতির চর্চার জন্য সহনশীল পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুর পাবলিক লাইব্রেরিতে ঝুলছে তালা!

খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কয়রার সেরাজুল ইসলাম

ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

ধর্ষণ থামাতে পারে না, সিনেমা ঠিকই থামাতে পারে: চমক

নেতানিয়াহুকে উন্মাদ বললেন ডোনাল্ড ট্রাম্প

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫

শ্যামনগরে পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

সখিপুরে দুগ্ধ সমবায় সমিতির অফিস উদ্বোধন

বনদস্যু সন্দেহে একজনকে আটক করে পুলিশে দিল জনতা

১০

বাগেরহাটে দীঘির কুমির টেনে নিয়েছে ৭ বছরের শিশুকে

১১

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

১২

আবারও সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধ রাখার নির্দেশ

১৩

নতুন বিধি যুক্তের প্রস্তাব ইসির, স্থানীয় নির্বাচনেও অংশ নিতে পারছে না আ.লীগ

১৪

সুন্দরবনে বনদস‌্যু ডন বা‌হিনীর হাতে ৬ জেলে অপহরণ, হামলায় ১ জেলে আহত

১৫

পদ্মপুকুর ইউনিয়ন রক্তদান সংগঠনের ৭ম  প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী

১৬

নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে বিজিবি-বিএসএফ

১৭

যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতে হবে: ইরান

১৮

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

১৯

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত

২০
error: Content is protected !!