বাংলাদেশ, বুধবার, ০৩ জুন ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
৩ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে টেকসই যুদ্ধবিরতির লক্ষ্যে চলমান আলোচনা স্থবির হয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে নতুন করে ‘আত্মরক্ষামূলক’ হামলা চালিয়েছে। একই সঙ্গে বিভিন্ন জাহাজ ও উপসাগরীয় দেশগুলোর দিকে ছোড়া ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তারা।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের হামলার চেষ্টার জবাবে হরমুজ প্রণালীর কেশম দ্বীপে (ইরানের বৃহত্তম দ্বীপ) এ হামলা চালানো হয়েছে।

এদিকে ইরান বলেছে, প্রতিশোধ হিসেবে একটি ‘আঞ্চলিক দেশে’ অবস্থিত মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে তারা।

তবে সেন্টকম দাবি করেছে, তেহরান কুয়েতের দিকে দুটি এবং বাহরাইনের দিকে তিনটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যার সব কটিই মাঝপথে বিধ্বস্ত হয়েছে অথবা প্রতিহত করা হয়েছে।

কয়েক মাস ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে গত সপ্তাহান্তে অনুষ্ঠিত আলোচনা কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়।

এ যুদ্ধবিরতি আলোচনা থমকে থাকার মধ্যেই নতুন করে এ হামলার ঘটনা ঘটল।

সেন্টকম বলেছে, কেশম দ্বীপের হামলায় ইরানের একটি সামরিক স্থল নিয়ন্ত্রণকেন্দ্র নিশানা করা হয়েছিল।

এ ছাড়া আঞ্চলিক জলসীমা দিয়ে বৈধভাবে চলাচলকারী বেসামরিক নাবিকদের লক্ষ্য করে ইরান তিনটি ড্রোন ছুড়েছিল, যা মার্কিন বাহিনী গুলি করে নামিয়েছে।
সূত্র: বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা

বিদ্যুতের নতুন মূল্য ঘোষণা আজ, খুচরা পর্যায়ে বাড়তে পারে ১৫-২০ শতাংশ

তীব্র গরমে ছাদ ঠান্ডা রাখার ৩ কার্যকর উপায়

স্কটল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের জয়

সাবেক এমপি এ কে এম রহমাতুল্লাহ মারা গেছেন

মোটরসাইকেল ও অটোরিকশায় কর নিয়ে নতুন সিদ্ধান্ত

মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা

৬৭ বছরেও ফিট নীতু কাপুর, জানালেন সুস্থ থাকার দৈনন্দিন অভ্যাস

ভিসার নিয়মে কেন হঠাৎ বড় পরিবর্তন আনল ভারত?

সুন্দরবন সুরক্ষা ও জীবিকার নিশ্চয়তা || সোহাগ হোসেন

১০

কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধে সাংবাদিকের বাড়ি ভাঙচুর, গাছ কর্তন

১১

বেনাপোল সীমান্তে পুশব্যাকের চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

১২

স্বেচ্ছাসেবক দলনেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে মৎস্য ঘের লুটের অভিযোগ

১৩

মা-বাবার পাশে চিরশায়িত তোফায়েল আহমেদ

১৪

গ্যাসের ১২ কেজির সিলিন্ডার ১৮৮৫ টাকা

১৫

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৬

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

১৭

কালিগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

১৮

কেশবপুর পাবলিক লাইব্রেরিতে ঝুলছে তালা!

১৯

খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কয়রার সেরাজুল ইসলাম

২০
error: Content is protected !!