বাংলাদেশ, বুধবার, ০৩ জুন ২০২৬
২০ আষাঢ় ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৩ জুন ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল ও অটোরিকশায় কর নিয়ে নতুন সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট: মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ওপর অগ্রিম আয়কর আদায়ের পরিকল্পনা থেকে পিছু হটল সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এসব ব্যক্তিগত ও ব্যাপক ব্যবহৃত গরিবের যানবাহনে কোনো ধরনের কর থাকছে না।

সাধারণ মানুষের করের বোঝা লাঘব করতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত মে মাসের ১২ তারিখে পত্রিকায় ‘বাইকের চাকা ঘুরলেই কর’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পর থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ঘেরাও, মানববন্ধন ও স্মারকলিপি জমা দেন মোটরসাইকেল চালকরা।

তারা বলেন, ‘বাংলাদেশে মোটরসাইকেল এখন শুধু শখের বাহন নয়। দৈনন্দিন যাতায়াত ও জীবিকার গুরুত্বপূর্ণ মাধ্যম। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী ও রাইড শেয়ার চালকরা সময় বাঁচাতে ও যানজট এড়াতে মোটরসাইকেলের ওপর নির্ভরশীল। বর্তমানে অনেক নারীও ব্যক্তিগত মোটরসাইকেল ব্যবহার করে নিরাপদ ও স্বাধীনভাবে চলাচল করছেন।

মোটরসাইকেল ব্যবহারকারীরা এরই মধ্যে নিবন্ধন ফি, রোড ট্যাক্স, ফিটনেস, বীমা ও জ্বালানির ওপর বিদ্যমান কর পরিশোধ করছেন। এর সঙ্গে নতুন করে অগ্রিম আয়কর আরোপ করা হলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হবে।

এনবিআর সূত্রে জানা গেছে, মোটরসাইকেল-অটোরিকশা থেকে সরকার অগ্রিম আয়কর বাবদ আদায় করতে পারত অন্তত দুই হাজার ৫০০ কোটি টাকা। প্রধানমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করেছিলেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান ও সংস্থাটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা। এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাবে সায় দিয়েছিলেন।

তবে জনভোগান্তির বিষয়টি মাথায় রেখে প্রথমে কর কমিয়ে অর্ধেক ও পরে এই কর বাতিলের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তবে ১৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের মালিকদের বাধ্যতামূলকভাবে করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) নিতে হবে।

বর্তমানে শুধু সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেট কার, জিপ, বাস, ট্রাক ও পিকআপের মতো যানবাহনের ক্ষেত্রে অগ্রিম আয়কর নেওয়া হয়। মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় আগে কখনো অগ্রিম আয়কর ছিল না। তবে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিসিভেদে মোটরসাইকেলে বছরে দুই হাজার থেকে ১০ হাজার টাকা এবং এলাকাভেদে ব্যাটারিচালিত অটোরিকশায় এক হাজার থেকে পাঁচ হাজার টাকা কর আরোপের পরিকল্পনা ছিল।

সূত্র জানায়, ১১১ থেকে ১২৫ সিসি পর্যন্ত মোটরসাইকেলে বছরে দুই হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির ক্ষেত্রে পাঁচ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলের ক্ষেত্রে বছরে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর নির্ধারণ করা হয়েছিল। পরে এই করের হার কমিয়ে এক হাজার, তিন হাজার ও পাঁচ হাজার নির্ধারণ করা হয়।

বর্তমানে মোটরসাইকেলের ক্ষেত্রে এককালীন নিবন্ধন ফি এবং দুই বছর পর পর রোড ট্যাক্স দিতে হয়। ৫০ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের নিবন্ধন ফি ৯ হাজার ২৯১ টাকা। এরপর প্রতি দুই বছর পর পর এক হাজার ১৫০ টাকা রোড ট্যাক্স দিতে হয়। ১২৫ সিসির বেশি মোটরসাইকেলের নিবন্ধন ফি ১১ হাজার ৭৬৪ টাকা এবং প্রতি দুই বছর পর পর দুই হাজার ৩০০ টাকা রোড ট্যাক্স দিতে হয়।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৮ লাখ ৭০ হাজার ৭৮০। সংস্থাটির কাছে সিসি-ভিত্তিক নির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। তবে ১১০ সিসি বা এর নিচের মোটরসাইকেলের সংখ্যা ১০ লাখ ধরে হিসাব করলে করযোগ্য মোটরসাইকেলের সংখ্যা দাঁড়ায় প্রায় ৩৮ লাখ। গড়ে প্রতিটি মোটরসাইকেল থেকে চার হাজার টাকা করে কর আদায় করা হলে সরকারের কোষাগারে বছরে প্রায় এক হাজার ৫২০ কোটি টাকা যোগ হতো।

তথ্য অনুযায়ী, বর্তমানে সিএনজিচালিত অটোরিকশার ক্ষেত্রে অগ্রিম আয়কর দুই হাজার ৫০০ টাকা। সিসিভেদে প্রাইভেট কার ও জিপে এই কর ২৫ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত। দোতলা বাস, এসি মিনিবাস ও কোস্টারের ক্ষেত্রে ২৫ হাজার টাকা, ৫২ আসনের বেশি বাসে ২৫ হাজার টাকা এবং এর কম আসনের বাসে ২০ হাজার টাকা কর দিতে হয়। এসি বাসে ৫০ হাজার টাকা এবং নন-এসি মিনিবাস বা কোস্টারের ক্ষেত্রে ১২ হাজার ৫০০ টাকা অগ্রিম আয়কর নির্ধারিত আছে।

এ ছাড়া পাঁচ টনের বেশি ধারণক্ষমতার ট্রাক, লরি ও ট্যাংকলরিতে ৩০ হাজার টাকা, দেড় থেকে পাঁচ টন ওজনের যানবাহনে ১৫ হাজার টাকা এবং দেড় টনের কম ওজনের যানবাহনে সাড়ে সাত হাজার টাকা অগ্রিম আয়কর দিতে হয়। পিকআপ ভ্যান, হিউম্যান হলার ও থ্রি-হুইলারের ক্ষেত্রেও সাড়ে সাত হাজার টাকা কর দিতে হয়। বিআরটিএ ফিটনেস নবায়নের সময় এসব কর আদায় করে থাকে।

বাংলাদেশে গত এক দশকে মোটরসাইকেল শিল্পে বড় ধরনের বিনিয়োগ হয়েছে। হোন্ডা, ইয়ামাহা, সুজুকি, বাজাজ ও টিভিএসের বিভিন্ন মডেল দেশে সংযোজন করা হচ্ছে। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখো মানুষের কর্মসংস্থান হয়েছে। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অগ্রিম আয়কর আরোপ করা হলে মোটরসাইকেলের বিক্রি ও উৎপাদন কমে যেতে পারে। এতে নতুন বিনিয়োগও বাধাগ্রস্ত হতে পারে।

ব্যাটারিচালিত অটোরিকশার করও বাতিল : মোটরসাইকেলের পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিকশাকেও করের আওতায় আনার পরিকল্পনা ছিল সরকারের।

সূত্র জানায়, সিটি করপোরেশন এলাকায় চলাচলকারী অটোরিকশার ক্ষেত্রে বছরে পাঁচ হাজার টাকা, পৌরসভা এলাকায় দুই হাজার টাকা এবং ইউনিয়ন পর্যায়ে এক হাজার টাকা কর নির্ধারণের প্রস্তাব করা হয়েছিল। তবে এই করও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিবন্ধনের বাধ্যবাধকতা না থাকায় রাজধানীসহ সারা দেশে ব্যাটারিচালিত অটোরিকশার সঠিক সংখ্যা নেই। তবে খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, দেশে অন্তত ৫০ লাখ ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে। এর মধ্যে রাজধানীতেই চলছে ১২ থেকে ১৫ লাখ।

সোর্স: কালের কণ্ঠ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা

বিদ্যুতের নতুন মূল্য ঘোষণা আজ, খুচরা পর্যায়ে বাড়তে পারে ১৫-২০ শতাংশ

তীব্র গরমে ছাদ ঠান্ডা রাখার ৩ কার্যকর উপায়

স্কটল্যান্ডকে উড়িয়ে বাংলাদেশের জয়

সাবেক এমপি এ কে এম রহমাতুল্লাহ মারা গেছেন

মোটরসাইকেল ও অটোরিকশায় কর নিয়ে নতুন সিদ্ধান্ত

মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, আসতে পারে শ্রমবাজার চালুর ঘোষণা

৬৭ বছরেও ফিট নীতু কাপুর, জানালেন সুস্থ থাকার দৈনন্দিন অভ্যাস

ভিসার নিয়মে কেন হঠাৎ বড় পরিবর্তন আনল ভারত?

সুন্দরবন সুরক্ষা ও জীবিকার নিশ্চয়তা || সোহাগ হোসেন

১০

কয়রায় জমিজমা সংক্রান্ত বিরোধে সাংবাদিকের বাড়ি ভাঙচুর, গাছ কর্তন

১১

বেনাপোল সীমান্তে পুশব্যাকের চেষ্টা, রুখে দিয়েছে বিজিবি

১২

স্বেচ্ছাসেবক দলনেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে মৎস্য ঘের লুটের অভিযোগ

১৩

মা-বাবার পাশে চিরশায়িত তোফায়েল আহমেদ

১৪

গ্যাসের ১২ কেজির সিলিন্ডার ১৮৮৫ টাকা

১৫

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

১৬

কালিগঞ্জে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

১৭

কালিগঞ্জে দিন দুপুরে লোহার গেট কেটে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট

১৮

কেশবপুর পাবলিক লাইব্রেরিতে ঝুলছে তালা!

১৯

খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন কয়রার সেরাজুল ইসলাম

২০
error: Content is protected !!