বাংলাদেশ, শুক্রবার, ১৯ জুন ২০২৬
৫ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১১ ফেব্রুয়ারি ২০২৪, ৩:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় সরকারি জায়গা দখল করে চলছে ভাটা: রক্ষা পায়নি শ্মশান ঘাটও

ইলিয়াস হোসেন, তালা: সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামে জনবসতি এলাকায় গড়ে উঠা অবৈধ ইট ভাটার কবল থেকে শ্মশান ঘাটও রক্ষা পায়নি। এই ভাটার দখলে আছে কপোতাক্ষ নদের চরভরাটি জমিও। এছাড়া ইটভাটার চিমনি থেকে বের হওয়া কালো ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছে। ধোঁয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শ্বাসকষ্টসহ নানা ধরনের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দীর্ঘদিন অবৈধ ভাবে ইট ভাটা পরিচালনা করে আসলেও প্রশাসন রয়েছে নির্বিকার। হিন্দু সম্প্রদায়ের শ্মশান ঘাট দখলে নিয়ে ইট ভাটা পরিচালনা করায় মানুষের সেখানে দাহ করতে নানান জটিলতা পোহাতে হয়।

জেঠুয়ার মেসার্স মুন ব্রিকস্ নামে এই ইট ভাটার মালিক ইন্দ্রজিৎ দাশ বাপি। তিনি হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের নেতা, জেলা পরিষদ সদস্য ও স্থানীয় প্রভাবশালী হওয়ায় তার বিপক্ষে কেউ কথা বললে তাকে হতে হয় নানা ভাবে হয়রানি। অভিযোগ রয়েছে এলাকার অসহায় মানুষ তার কাছে বিপদে স্বরনাপন্ন হলেই আর্থিক সহায়তার নামে তাদের জিম্মি করে নিজ স্বার্থ হাসিল করেন তিনি।

অথচ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৮ নম্বর ধারা অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার এক কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না। ওই আইনের ৬ ধারা অনুযায়ী, ইট পোড়ানোর কাজে জ্বালানি কাঠ ব্যবহার করা যাবে না। একই আইনের ৪ নম্বর ধারায় বলা হয়েছে, জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স না নিয়ে কোনো ইটভাটায় ইট তৈরি করা যাবে না। এই আইনের এসব ধারা লঙ্ঘন করে মেসার্স মুন ব্রিকস্ নামের ইটভাটাটি চালু করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া কপোতাক্ষ নদের তীর ঘেঁষে ইট ভাটা স্থাপন করা হয়েছে। ভাটার তিন পাশে কৃষিজমি ও এক পাশে একটি কপোতাক্ষ নদ। ইট ভাটার মধ্যে রয়েছে শ্মশান ঘাট। যেখানে হিন্দু সম্প্রদায়ের কেউ মারা গেলে দাহ করা হয়। এছাড়া তিন থেকে চার শত মিটার দূরে রয়েছে জেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেটুয়া বাজারসহ জনবসতি এলাকা। কিন্তু ইট ভাটার ধোঁয়ায় এলাকার পরিবেশ দূষণসহ ধুলাবালুর মধ্য দিয়ে যাতায়াতে সমস্যা হচ্ছে পথচারীদের।

স্থানীয় কয়েকজন বলেন, ২০১৭ সালের শেষের দিকে ইটভাটাটি প্রথম শুরু করে ছিলেন গোনালী এলাকার মোকাম হোসেন। কিন্তু ভাটার মধ্যে শ্মশান ঘাট আছে, এজন্য এলাকাবাসি ইট ভাটা স্থাপনে বাঁধা দেয়। পরে মেসার্স মুন ব্রিকস্ এর মালিক ইন্দ্রজিৎ দাশ বাপি নিজের লিখে নিয়ে ওই ভাটার কার্যক্রম শুরু করেন। সেই থেকে ইট ভাটার কার্যক্রম চলেছে। তবে স্থানীয় প্রশান দেখেও না দেখেন না।

অভিযোগ উঠেছে, ক্ষমতার প্রভাবে তিনি কপোতাক্ষ নদের চরভরাটি জমি দখলে নিয়ে তিনি ইট ভাটার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। তার বিরুদ্ধে কথা বললে নানান ভাবে হয়রানি হতে হবে, এজন্য কেউ কথা বলতে রাজি না।

জেটুয়া গ্রামের বাসিন্দা মোল্লা তবিবুর রহমান সহ অনেকে জানান, ক্ষমতার জোরে সম্পূর্ণ অবৈধভাবে শুধু ইটভাটাই চালু করেননি তাঁরা, অবৈধভাবে কৃষিজমির মাটি তুলে ও কপোতাক্ষ নদের চর কেটে ইট তৈরি করে থাকেন যা বেআইনি। ইটভাটা বন্ধে ব্যবস্থা না নিলে কৃষিজমি ও শিক্ষার্থী সহ এলাকাবাসীর চরম ক্ষতি হবে। এছাড়া তিনি হিন্দু সম্প্রদায়ের শ্মশান ঘাটও তার ভাটার মধ্যে। যেকারণে হিন্দু সম্প্রদায়ের মানুষ কেউ মারা গেলে তাদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, কোনো প্রকার নিয়ম না মেনে ইট ভাটাটি স্থাপন করা হয়েছে। আমরা সেই ভাবে রিপোর্ট দিয়েছি।

তবে মেসার্স মুন ব্রিকস্ এর মালিক ইন্দ্রজিৎ দাশ বাপি জানান, আমার ভাটার সকল কাগজপত্র আছে, নিয়ম কানুন মেনেই আমি ইটভাটা পরিচালনা করছি।

সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম জানান, জেঠুয়া মুন ব্রিকস্ নামে ইট ভাটার ছাড়পত্র দেওয়া হয়নি। তারা চেয়েছিলো, কিন্তু নিয়মের মধ্যে না আসায় তাকে ছাড়পত্র দেওয়া হয়নি।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বিষ্ণুপদ পাল বলেন, কৃষি জমি বা সরকারি জমি দখল করে ইট ভাটা পরিচালনা করার কোনো নিয়ম নেই। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত অবৈধ্য ইট ভাটার বিরুদ্ধে অভিযান চলছে। জেঠুয়া মুন ব্রিকস্ এর বিষয়ে আমার জানা নেই, তবে খোজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলারোয়ায় ডোবা থেকে যুবকের ও আশাশুনিতে খাল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ

দ্বিতীয় ম্যাচে নামার আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিল আমিরাত

সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড়

উপহারের গোলে সবার আগে নকআউটে মেক্সিকো

ইরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

কীভাবে কোথায় স্ত্রীসহ দুর্ঘটনার কবলে পড়েন জোভান?

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

১০

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলায় নিহত ৩৫

১১

দৈনিক পত্রদূত সম্পাদক স. ম আলাউদ্দীনের ৩১তম ‘হত্যা দিবস’ আজ

১২

মারাত্মক ট্যাকলে পা ভেঙে গেলো কানাডার ফুটবলারের!

১৩

মানজাম্বি ঝড়ে বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৪

ডেভিডের রেকর্ড হ্যাটট্রিকে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় কানাডার

১৫

শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের নতুন কমিটি গঠন

১৬

আর্থ জার্নালিজম নেটওয়ার্ক-র মর্যাদাপূর্ণ ফেলোশিপ পেলেন সাংবাদিক আসাদুজ্জামান সরদার

১৭

কালিগঞ্জে ইনকিলাবের ৪০তম বর্ষপূর্তি উদযাপন

১৮

শ‌্যামনগ‌রে একে‌ত্রে চার স্কুল ছাত্রী নি‌খোঁজ, সর্বশেষ যা জানা গেল

১৯

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

২০