বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ৮:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ধর্ষণ মামলায় সাক্ষী হওয়ায় পাল্টা ধর্ষণ মামলা

বিলাল হোসেন: সাতক্ষীরার শ্যামনগরে একাদশ শ্রেণীতে পড়ুয়া এক কলেজ ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান সাক্ষীর বিরুদ্ধে পাল্টা ধর্ষণের মামলা হয়েছে।

গত ১১ জানুয়ারি রাতে এক নারী বাদী হয়ে দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া তার কন্যাকে ধর্ষণের অভিযোগ এনে শ্যামনগর থানায় মামলা করলে পূর্ববর্তী মামলার সাক্ষী মোস্তাফিজুর রহমান বকুলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

অভিযোগ উঠেছে, ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলা মীমাংসায় ব্যর্থ হয়ে আসামিরা ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা করেছে।

জানা যায়, উপজেলার সেন্ট্রাল কালিনগর গ্রামের রেজাউল করিম তার মেয়েকে ধর্ষণের অভিযোগে ২০২৩ সালের ১০ জুলাই প্রতিবেশী মাহফুজুর রহমানের ছেলে মুনতাসির মামুনের বিরুদ্ধে মামলা করেন। উক্ত মামলায় একই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বকুলকে প্রধান সাক্ষী করা হয়।

অভিযোগ, স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় শুরু থেকে আসামিপক্ষ মামলা তুলে নেয়ার জন্য বাদীকে চাপ দিতে থাকে। তবে ব্যর্থ হয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়ানোর হুমকি পেয়ে বাদী রেজাউল করিম ২০২৩ সালের ৩০ নভেম্বর শ্যমানগর থানায় ২৪৭২নং সাধারণ ডায়েরি করেন। এসময় অব্যাহত হুমকির মুখে প্রধান সাক্ষী মোস্তাফিজুর রহমান বকুলও শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেন।

এদিকে, গত ৮ জানুয়ারি উত্তর কদমতলা গ্রামের মরিয়ম বেগমের দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া বিবাহিতা মেয়ে প্রেমিক খানজাহান আলীর সাথে পালিয়ে যায়। এঘটনায় মেয়েকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে ঐ নারী বাদী হয়ে ১১ জানুয়ারি খানজাহান আলীসহ মোস্তাফিজু রহমান বকুলের বিরুদ্ধে মামলা (যার নং ২০) করেন।

মরিয়ম বেগম জানান, কলেজ থেকে ফেরার পথে খানজাহান আলী তার মেয়েকে ফুসলিয়ে নিয়ে যায়।

তবে, মরিয়ম বেগমের জামাই রিপন গাজী বলেন, আগের একটি বিয়ের ঘটনা লুকিয়ে তার সাথে মেয়ের বিয়ে দেন মরিয়ম বেগম। ঘটনার দিন শ্বশুরবাড়িতে তিনি উপস্থিত ছিলেন। তার স্ত্রীকে কেউ অপহরণ করেনি। বরং পূর্ব পরিচিতি প্রেমিক খানজাহান আলীর সাথে পিতার-মাতার চোখের সামনে দিয়ে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়।

গ্রেপ্তার মোস্তাফিজুর রহমানের বড় ভাই হাফিজুর রহমান অভিযোগ করেন, পূর্ববর্তী ধর্ষণ মামলা মীমাংসায় ব্যর্থ হয়ে আসামিরা তাদের নিকটাত্মীয় মরিয়ম বেগমকে প্রভাবিত করে মামলা করিয়েছে। জামাই রিপন গাজী নিজে প্রেমিকের সাথে তার স্ত্রীর পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করার পরও উদ্দেশ্যমূলকভাবে ঐ মামলা দায়ের হয় বলেও তিনি জানান।

মোস্তাফিজুর রহমানের স্ত্রী হোসনে আরা বেগম বলেন, তার স্বামীকে কথা বলার জন্য থানায় ডেকে নেয়া হয়। পরবর্তীতে মিথ্যা ধর্ষণের একটি মামলায় তাকে গ্রপ্তার দেখানো হয়েছে। তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে স্বামীর দ্রুত মুক্তির দাবি করেন।

শ্যামনগর থানার অফিসার ইনিচার্জ মোঃ আবুল কালাম আজাদ বলেন, ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে প্রকৃত সত্যতা বেরিয়ে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

১

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

২

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৩

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৪

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৫

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৬

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৭

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৮

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৯

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১১

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১২

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৩

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৪

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৫

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৬

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৭

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৯

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

২০