বাংলাদেশ, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
১৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৪ অক্টোবর ২০২৪, ৩:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আমার দুইটা বয়ফ্রেন্ড আমার থেকে ছোট ছিল : জাহারা মিতু

বিনোদন ডেস্ক: ঢাকাই চিত্রনায়িকা জাহারা মিতু। সামাজিক মাধ্যমে এই নায়িকাকে নিয়ে চর্চা কম নয়। প্রায়ই বিভিন্ন আলোচনায় সংবাদের শিরোনামও হন তিনি। নায়িকার ক্যারিয়ারের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই চর্চাটা বেশি।

মাঝে মাঝেই বিভিন্ন জনের সঙ্গে মিতুর প্রেমের গুঞ্জন ওঠে। কখনও রাজনৈতিক ব্যক্তিত্ব, আবার কখনও ক্রিকেটার; আদতে এর কোনো প্রমাণও মেলেনি। তবে সত্যিকারে মিতুর অনুরাগীদের আগ্রহ রয়েছে তার ব্যক্তিগত জীবনের সঙ্গীকে নিয়ে।

তবে নায়িকা মিতু হয়ত একাধিক প্রেমে জড়িয়েছেন। এর আগে এক প্রাক্তন প্রেমিককে নিয়ে রীতিমতো আক্ষেপও করেন এই নায়িকা। জানিয়েছিলেন, সত্যিকারের একজন কেউ ছিলেন তার জীবনে; তাকে নাকি ভালোবাসেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও প্রেম জীবন নিয়ে মুখ খুলেছেন জাহারা মিতু। জানালেন, একাধিক প্রেমিক ছিল তার। তাও তারা নাকি বয়সে ছোট!

কথায় আছে, ভালোবাসা না মানে বয়সের বাধা! অনুরাগীরা হয়তবা মনে করতে পারেন, জাহারা মিতুর জীবনে তেমনই কিছু ছিল। কিন্তু মিতু জানালেন, বয়সে ছোট প্রেমিকদের নাকি আদর-শাসনে রাখা যায়! তাহলে কী নিজ ইচ্ছাতেই বয়সে ছোট প্রেমিক খুঁজতেন মিতু?

মিতুর কথায়, ‘আমার থেকে একদিনের বড় ছেলে আমার থাকে না। মনে করি রিলেশনশিপে আমি অনেক বেশি ম্যাচিউর। এটা হচ্ছে সবথেকে বড় কথা। বলতে বলতে টায়ার্ড, কিন্তু এটা ভেরি ট্রু, হয়না। একেকজনের একেকটা পছন্দ হতে পারে। আমার দুইটা বয়ফ্রেন্ডও আমার থেকে ছোট ছিল। সো আমার হয় না। আমার থেকে বড় যদি কেউ হয়, তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। বয়সে আমার চেয়ে ছোট হলে ভাল, যেন আদরে রাখতে পারি।’

তবে কাজের জায়গা থেকে কখনও হয়ত সম্পর্কে জড়াননি মিতু। বললেন, ‘নিজের কাজের জায়গায় আমি কখনও রিলেশনশিপে যাই না। আমার আগের যে দুইজন বয়ফ্রেন্ড ছিল, একইসাথে কাজ করেছি এমন না। হতে পারে এমন যে, রিলেশন হওয়ার পরে আমরা কাজ করেছি। কিন্তু কাজ করতে গিয়ে কোনো রিলেশনশিপে আমি যাই না, এতে কাজের জায়গাটা নষ্ট হয়।’

নায়িকা জাহারা মিতু এখনকার প্রজন্মের নায়িকা। এক সময় ক্রিকেটের অনুষ্ঠান উপস্থাপনা করতেন তিনি। সেখান থেকে এসেছেন সিনেমায়। জাহার মিতু ক্যারিয়ারে এ পর্যন্ত হাতেগোনা কয়েকটি সিনেমায় যুক্ত হলেও এরইমধ্যে তিনি জুটি বেঁধেছেন সুপারস্টার শাকিব খান এবং ওপারের সুপারস্টার দেবের সঙ্গে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

১

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

২

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৩

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৪

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

৫

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

৬

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

৮

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

৯

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১০

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১২

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৩

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৪

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

১৫

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

১৬

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

১৭

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১৮

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১৯

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০