বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
২৪ নভেম্বর ২০২৩, ৩:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজায় চারদিনের যুদ্ধবিরতি শুরু

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চারদিনের যুদ্ধবিরতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টায় এ যুদ্ধবিরতি শুরু হয়।যুদ্ধবিরতির আগের দিনও ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রাখে।

বৃহস্পতিবার যুদ্ধবিরতির কথা থাকলেও তা শুরু হচ্ছে শুক্রবার থেকে। কাতারের মধ্যস্ততায় যুদ্ধবিরতির এ চুক্তি হলো। এ চুক্তির আওতায় হামাস বেশ কয়েকজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে।

গেল ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। পরে ইসরায়েল গাজায় হামলা শুরু করে। সেই সংঘাত শুরুর সাত সপ্তাহের মাথায় এসে প্রথমবারের মতো যুদ্ধবিরতি কার্যকর হলো।

ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ১৪ হাজার ৮০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন প্রায় এক হাজার ২০০ জন।

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী প্রথম ধাপে জিম্মি ১৩ নারী ও শিশুকে মুক্তি দেবে হামাস। স্থানীয় সময় বিকেল ৪টার দিকে তাদের মুক্তি দেওয়ার কথা রয়েছে।

রেড ক্রস তাদের রাফাহ সীমান্ত ক্রসিংয়ে নিয়ে যাবে এবং ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে তাদের হস্তান্তর করবে। সেখানে তাদের শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে।

মুক্ত জিম্মিদের শারীরিক ও মানসিক পরীক্ষার জন্য তেল আবিবের হাসপাতালে নিয়ে যাওয়া হবে

এদিকে প্রথম দিনে ইসরায়েল ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। ইসরায়েলের দক্ষিণপূর্বের দামোন ও মেগিদো কারাগার থেকে তাদের পাঠানো হবে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর দক্ষিণে ওফার কারাগারে। সেখান থেকে নিকটবর্তী সীমান্ত থেকে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

অন্যদিকে যুদ্ধবিরতির অংশ হিসেবে পরবর্তী কয়েক ঘণ্টার মধ্যে মিশর থেকে গাজায় অতিপ্রয়োজনীয় মানবিক সাহায্য পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। হামাস বলছে, ২০০ ট্রাক সাহায্য এবং আরও কয়েক ট্রাক জ্বালানি প্রতিদিন গাজায় প্রবেশ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

‘সাতক্ষীরার ৪টি আসনে দলীয় প্রার্থীদের হারাতে কিছু নেতা রাতে বৈঠক করেছিলেন’

নারী ব্যাংক কর্মকর্তাকে হেনস্তার প্রতিবাদে সাতক্ষীরায় ব্যাংকারদের মানববন্ধন

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

সৌদি আরবে একের পর এক হামলা, মক্কা চুক্তি কি এবার কার্যকর হবে?

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

রামপালের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ

জাতিসংঘ অধিবেশন: ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

১০

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

১১

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

১২

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

১৩

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

১৪

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

১৫

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৬

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

১৭

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১৮

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১৯

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

২০
error: Content is protected !!