বাংলাদেশ, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২০ মার্চ ২০২৩, ৩:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আরাভ খানের নামে ইন্টারপোলের ‘রেড নোটিশ’

ডেস্ক রিপোর্ট: আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপন ওরফে হৃদয়ের বিরুদ্ধে ইন্টারপোল ‘রেড নোটিশ’ জারি করেছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (২০ মার্চ) দুপুরে নগরের এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। কিছুক্ষণ আগে জানতে পেরেছি, সেটা ইন্টারপোল করেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এই আরাভ আর কেউ নন-ঢাকায় পুলিশ কর্মকর্তা মামুন ইমরান খান হত্যা মামলার আসামি রবিউল ইসলাম, যিনি ভারতীয় পাসপোর্টে ‍দুবাই গেছেন।

গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় তার বিরদ্ধে গ্রেফতারি পরোয়ানা গেছে ৯টি। মামলার সংখ্যা আরও বেশি। আরাভ বেশ কয়েকটি বিয়েও করেছেন। গ্রামে প্রচার রয়েছে, তার বিয়ের সংখ্যা অন্তত ২০টি।

আরাভ খানের সঙ্গে পুলিশের সাবেক এক কর্মকর্তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। উপযুক্ত সময়ে আপনাদের জানাবো।

চিত্রনায়িকা মাহিয়া মাহি ইস্যুতে আইজিপি বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে পুলিশ গ্রেফতার করেছে। আবার আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। তার মামলা তদন্তাধীন রয়েছে।

রোহিঙ্গাদের সন্ত্রাসী কার্যক্রম বিষয়ে আইজিপি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়টি নজরদারিতে আছে। পাহাড়ে খুনোখুনির ঘটনায় মামলা হচ্ছে। পুলিশ আসামিদের গ্রেফতার করছে। যখন যেখানে যে অপরাধ হচ্ছে, পুলিশ সেটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় মাদক কারবারীদের ধরতে গিয়ে মব’র শিকার পুলিশ, আটক ৩

১

লালন আখড়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

২

জবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

৩

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন: টিটু সভাপতি, মামুন সম্পাদক

৪

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

৫

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

৬

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৭

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৮

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৯

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

১০

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

১২

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

১৩

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১৪

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১৫

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১৬

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৭

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৮

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

২০