বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ১০০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে ১০০ বোতল ফেনসিডিলসহ নির্মল গাইন (২৩) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র পরাণপুর ক্যাম্পের সদস্যরা ক্যাম্পসংলগ্ন শৈলখালী গ্রাম থেকে তাকে আটক করে।

আটক নির্মল উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলাখালী গ্রামের শম্ভুচরণ গাইনের ছেলে।

বিজিবি ও শ্যামনগর থানা পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকায় বসবাসের সুযোগে দীর্ঘদিন ধরে নির্মল মাদক চোরাচালানের সাথে জড়িত। আগের দিন মাদকের বড় একটি চালান প্রবেশের খবরে বুধবার সকালে নির্মলের বাড়িতে অভিযান চালায় বিজিবি। এসময় তার শোবার ঘর থেকে ফেনসিডিলগুলো উদ্ধারের পর তাকে আটক করা হয়।

গোলাম মোর্তজা ও পরিতোষ কর্মকারসহ স্থানীয় এলাকাবাসী জানান, প্রায় প্রতিদিন সীমান্ত এলাকা দিয়ে গরুর আড়ালে মাদকের চালান আসছে। সীমান্তবর্তী কালিন্দি নদী ও সুন্দরবনকে ব্যবহার করে স্থানীয় মাদক কারবারীরা এসব চালান লেনদেনে জড়িত বলেও তাদের দাবি।

এবিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, ফেনসিডিল জব্দের ঘটনায় পরাণপুর ক্যাম্পের নায়েক সুবেদার শাহআলম বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা করেছেন। দায়েরকৃত মাদকের মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০