বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৯ জুলাই ২০২৩, ৮:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজের চুমু ও ভিডিওর জবাবে ‘খোঁচা’ পরীমণির

বিনোদন ডেস্ক: গত কয়েকদিন ধরেই অসুস্থ ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।

ছেলের অসুস্থতায় চিন্তিত দেখা গেছে পরীমণিকে। হাসপাতালেও ভর্তি হয়েছেন রাজ্যকে নিয়ে। এসবের মাঝেও নিরব ছিলেন বাবা শরিফুল রাজ। ছেলের পাশে দেখা মেলেনি তার।

এ নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে তখনই মঙ্গলবার (১৮ জুলাই) মধ্যরাতে ফেসবুকে ছেলে রাজ্যর একটি ভিডিও পোস্ট করেন শরিফুল রাজ। ২৫ সেকেন্ডের সেই ভিডিওতে ছোট্ট রাজ্যকে গাড়ির সামনের অংশে খেলতে দেখা গেছে।

ছেলেকে উদ্দেশ্য করে ক্যাপশনে লেখেন, ‘খোকা! নিস্তব্ধতায় তোমার শ্বাস আমার অনেক প্রিয়। তোমাকে চুমু খেতে খুব ইচ্ছে করছে। তোমার স্পর্শ আর ঘ্রাণ চোখটা বন্ধ করলেই মগজে টের পাই। বাবা তোমাকে অনেক মিস করছে, অনেক।’

এরপরই পরীমণিকেও উদ্দেশ্য করেও বার্তা দিয়েছেন তিনি। লিখেছেন, ‘আম্বাকে একশ কোটি চুমু দিও।’ কয়েকদিন আগেই পরী জানিয়েছিলেন, তাকে ‘আম্বা’ বলে ডাকেন রাজ্য। যার অর্থ দাড়ায়, ছেলের মাধ্যমে স্ত্রীকে উড়ু চুমু পাঠালেন রাজ।

রাজের সেই ভিডিও পোস্টের পর বুধবার বিকেলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে নায়ককে ইঙ্গিত করেই রহস্যময় এক স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। যেখানে তিনি লিখেছেন, ‘সম্মান, ভালোবাসা আর ঘেন্না দেখায়ে হয় না রে পাগলা…।’

পরীর এই স্ট্যাটাসের অর্থ বুঝতে খুব বেশি কষ্ট করতে হয়নি অনুরাগীদের। কারো নাম না প্রকাশ করলেও নায়িকার নিশানায় যে স্বামী রাজই ছিলেন সেটা পরিষ্কার ভক্তদের কাছে।

এদিকে সন্তানের প্রতি ভালোবাসা জানালেও সামাজিক মাধ্যমে তোপের মুখে পড়েছেন রাজ। অনেকেই তার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ আবার তাকে আক্রমণ করেও বিভিন্ন মন্তব্য করেছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণি। এরপর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরীর প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। চলতি বছরের মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পরেই দাম্পত্য জীবনের টানাপোড়েন শুরু হয় এই জুটির। বর্তমানে আলাদা থাকছেন রাজ ও পরী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!