বাংলাদেশ, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফিলিপাইনে ট্রাক খাদে পড়ে ১৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের মধ্যাঞ্চলে গবাদি পশু ব্যবসায়ীদের বহনকারী একটি ট্রাক খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রাদেশিক পুলিশের বরাতে গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্য ফিলিপাইনে ৪০ থেকে ৫০ মিটার (৪৪ থেকে ৫৫ গজ) গভীর খাদে পড়ে ট্রাকটি পিচ্ছিল রাস্তা থেকে সরে গিয়ে খাদে পড়ে এবং ১৫ জন নিহত ও দুজন আহত হয়েছেন।

নিগ্রোস ওরিয়েন্টালের প্রাদেশিক পুলিশ অফিসের মুখপাত্র স্টিফেন পোলিনার ডিডব্লিউপিএম রেডিও স্টেশনকে বলেন, গত দুই দিন ধরে ওই অঞ্চলে বৃষ্টি হচ্ছিল। যে কারণে রাস্তা পিচ্ছিল ছিল। তাই ট্রাক চালানোর একপর্যায়ে ব্রেক ফেল হওয়ার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

রয়টার্স বলছে, ফিলিপাইনে নিয়ম না মেনে গাড়িতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ওঠানো হয় অহরহ। এছাড়া রাস্তাসহ গণপরিবহনে শৃঙ্খলা রক্ষায় শিথিলতা দেখা যায় দেশটিতে। সেজন্য দেশটিতে সড়কে বড় ধরনের দুর্ঘটনাও নিয়মিত ব্যাপার।

এর আগে গত বছরের ডিসেম্বরে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় অ্যান্টিক প্রদেশে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ১৭ জন নিহত হয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা শিক্ষকের মৃ-ত্যু

১

জেলেখালি ভাই ভাই সংঘের প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা

২

প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার কমিটি গঠন: মুনিরউদ্দীন সভাপতি, সামাদ সম্পাদক পুনর্নির্বাচিত

৩

মৌতলা ইউপির ৯নং ওয়ার্ডে মা-ছেলেসহ সম্ভাব্য ১০ প্রার্থী মাঠে

৪

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

৫

কয়রায় সাংবাদিকদের সঙ্গে বিএনপি নেতা নুরুল আমিন বাবুলের মতবিনিময়

৬

দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত

৭

৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা

৮

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা

৯

চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযোগ ছাড়াই মামলা নেওয়ার আইন হচ্ছে: আইজিপি

১০

সাংবাদিকদের নিয়ে স্বাস্থ্য কর্মকর্তার বিরূপ মন্তব্যের প্রতিবাদে তালায় মানববন্ধন

১১

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১২

পশ্চিম তীর হতে যাচ্ছে আরেকটি গাজা? ইসরায়েলি অভিযান শুরু

১৩

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

১৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

১৫

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

১৬

The Climate Watch to deploy eight journalists at COP31

১৭

ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

১৮

সাতক্ষীরা কমিউনিটির পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

১৯

ফের কক্সবাজারের হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

২০