বাংলাদেশ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই নারী হজযাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পিকআপ ও ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষে দুই নারী হজযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন পাইকগাছা থানার গজালিয়া গ্রামের আরশাদ আলীর স্ত্রী গৃহবধু ফজিলা খাতুন ও লক্ষিখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া বেগম।

আহতরা হলেন গজালিয়া গ্রামের আসাদ গাজীর ছেলে মিজানুর রহমান, তার স্ত্রী রেশমা খাতুন এবং আব্দুস সামাদ গাজীর ছেলে হুমায়ন কবির।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, আজ ভোরে পাইকগাছা থেকে ছেড়ে আসা হজযাত্রীবাহী একটি ইজিবাইক আশাশুনির নওয়াপাড়া এলাকায় পৌছাতেই বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ইজিবাইকে থাকা হজযাত্রী ফজিলা খাতুন ও আছিয়া বেগম ঘটনাস্থলেই নিহত হন।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এর কিছু সময় পর আশাশুনি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে নিহতদের উদ্ধার করে থানায় নিয়ে যান।

ওসি বিশ্বজিৎ কুমার জানান, ঘটনাস্থল থেকে পিকআপ ও ব্যাটারি চালিত ইজিবাইক জব্দ করা হয়েছে। দুই চালকের কাউকেই আটক করা সম্ভব হয়নি। তবে তাদের আটকের অভিযান চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

১

হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের

২

একনেকে ১৫,৮২৩ কোটি টাকায় ১৩ প্রকল্প অনুমোদন

৩

২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি

৪

পাইকগাছায় বন্দোবস্ত ‌দেওয়া জমিতে সরকারি সাইনবোর্ড, বিপাকে ভূমিহীনরা

৫

প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান

৬

মানব পাচার প্রতিরোধে সভা

৭

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

৮

৪ দলীয় প্রীতি ফুটবল টুর্নামেন্টে দেবহাটা থানা চ্যাম্পিয়ন

৯

হাইকোর্টের আদেশে নিজ দায়িত্বে ফিরলেন নবারুণ স্কুলের প্রধান শিক্ষক মালেক গাজী

১০

পিচ্চি রাজার ভারতে পলায়ন ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে তৎপর বিজিবি

১১

ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস

১২

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনোনীত হলেন জবি শিক্ষার্থী তৌহিদ

১৩

সাতক্ষীরায় কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

১৪

কয়রায় সুপেয় পানির সংকট সমাধানে অ্যাডভোকেসি সভা

১৫

সামেক ছাত্রশিবিরের নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট

১৬

পরীক্ষার ফল, কর্মমুখী শিক্ষা ও বাস্তবতা || মো: মামুন হাসান

১৭

কালিগঞ্জে সুকান্ত জন্মশতবার্ষিকীতে কবি-সাহিত্যিকদের সম্মাননা

১৮

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন দুই নারী

১৯

আশাশুনি উপজেলা জাসাস’র প্রতিবাদ মিছিল

২০