বাংলাদেশ, রবিবার, ০১ নভেম্বর ২০২৬
১৭ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে চরপাটা জাল দিয়ে মাছ ধরা বন্ধের প্রতিবাদে জেলে-বাওয়ালীদের মানববন্ধন

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জে চরপাটা জাল দিয়ে মাছ ধরার পারমিট বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলে-বাওয়ালীরা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কয়রা উপজেলার কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কয়রা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সরদার লুৎফর রহমান, কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দীন, ইউপি সদস্য রেজাউল করিম কারিম,আবু সাইদ মোল্যা, মুর্শিদা খাতুন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার সানা, কয়রা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সানা, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আনিছুর রহমান, শেখ নুরুল হুদা, খোদা বক্স গাইন, সমাজসেবক গোলাম মোস্তফা, জেলে মোস্তফা সানা, মোল্যা আক্তারুল ইসলাম, শাহেব আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে কোনো কারণ ছাড়াই সুন্দরবন পশ্চিম বনবিভাগের সকল স্টেশন থেকে চরপাটা জালের পারমিট বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে হাজার হাজার জেলের আয় রোজগার বন্ধ হওয়ায় তারা পথে বসতে শুরু করেছেন। দুর্বিষহ কষ্টে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে পরিবারগুলোতে নেমে এসেছে অসহনীয় দুর্ভোগ।

বক্তারা আরও বলেন, সামনে রমজান মাস। সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে বাওয়ালীদের মাছ ধরার বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় চরম দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হবে।

বক্তারা অবিলম্বে পুনরায় পারমিট চালুর মাধ্যমে জেলে বাওয়ালীরা যাতে সুন্দরবনে মাছ ধরতে পারেন, তার উদ্যোগ গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নক্ষত্রের অভিবাদন: শ্যামনগরে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

১

জামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে পাটকেলঘাটায় বাস দুর্ঘটনা: পথচারী নিহত, আহত অর্ধশতা‌ধিক

২

এইচএসসি: সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ ৩ নভেম্বর, পরীক্ষা ২ ডিসেম্বর

৩

বঙ্গোপসাগরের আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

৪

দেবহাটায় ১৫৯ বোতল উইনকোরেক্সসহ মাদক ব্যবসায়ী আটক

৫

দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

৬

আহছানিয়া পাবলিক লাইব্রেরির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

৭

রোববার নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

৮

পাইকগাছায় ফলাফল বিপর্যয়, পাসের হারে এগিয়ে ফসিয়ার রহমান মহিলা কলেজ

৯

বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু, বাড়ছে অপরিণত জন্ম

১০

১৩৯ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাস, ২৯৩টি থেকে পাস করেনি কেউ

১১

‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব নিয়ে বিতর্ক, আর্মেনিয়ার পার্লামেন্টে মারমারি

১২

অক্টোবরে ডেঙ্গুতে ১৭৪ জনের মৃত্যু

১৩

স্বাধীনতাবিরোধী জামায়াত ঠিক করে দিতে পারে না কে মুক্তিযোদ্ধা, কে নন

১৪

সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে বাসিন্দারা

১৫

সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৬

ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা

১৭

মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

১৮

এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী

১৯

হারুনসহ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত

২০