বাংলাদেশ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
২৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১ মার্চ ২০২৪, ৯:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাবুরায় মেগা প্রকল্পের কাজ পরিদর্শনে নাগরিক নেতৃবৃন্দ, বাস্তচ্যুতদের পুনর্বাসনের দাবি

সুলতান শাহাজান, শ্যামনগর: শ্যামনগরের গাবুরায় বাস্তবায়নাধীন মেগা প্রকল্পের কারণে বাস্তচ্যুত পরিবারগুলোকে পুনর্বাসনের দাবি জানিয়েছে সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও জেলা নাগরিক কমিটি।

একইসাথে সেখানে বসবাসরতদের সুপেয় পানি সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

শুক্রবার ( মার্চ) দিনব্যাপী উপকূলের গাবুরা পরিদর্শন শেষে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই দাবি জানান তারা।

সিনিয়র সাংবাদিক শেখ আফজালুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, এক হাজার ২০ কোটি ব্যয়ে প্রায় দুই বছর আগে মেগা প্রকল্পের কাজ চালু হলেও অদ্যাবধি বাস্তচ্যুত পরিবারগুলোকে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হয়নি। এমনকি অধিগ্রহণের চিঠি জারি না করেই ভূমি মালিকদের জমির উপর দিয়ে বাঁধ নির্মাণের কাজ এগিয়ে চলেছে। টেকসই বাঁধ নির্মাণ কাজ শুরু হওয়ায় উপকূলবাসী স্বত্বি প্রকাশ করলেও ক্ষতিগ্রস্ত সাড়ে পাঁচ হাজার পরিবার রীতিমত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যদিয়ে দিনাতিপাত করছে।

এসময় গোটা গাবুরা উপকূলজুড়ে বসবাসরত জনগোষ্ঠীর জন্য সুপেয় পানির চরম সংকট চলছে বলেও তারা উল্লেখ করেন।

দ্রুততম সময়ের মধ্যে উপকূলবর্তী গাবুরায় বসবাসরত প্রায় চল্লিশ হাজার মানুষের পানীয় কষ্টের অভাব মোচনসহ বাস্তচ্যুত এবং ভূমি হারানো পরিবারগুলোকে পুনর্বাসনের দাবি জানান তারা।

এছাড়া অধিগ্রহণ না করা সত্ত্বেও অসংখ্য পরিবারকে বসতবাড়ি ছেড়ে দেয়ার জন্য কেবলমাত্র প্রচারযন্ত্র ব্যবহার করে কর্তৃপক্ষের দায় এড়ানোর ঘটনায় তারা বিস্ময় প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল, নাগরিক নেতা ওবায়দুস সুলতান বাবুল, নাগরিক নেতা প্রভাষক ইদ্রীস আলী, জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য সচিব মানবাধিকার কর্মী মধাব দত্ত, নিত্যানন্দ সরকার, বীর মুক্তিযোদ্ধা দেবীরঞ্জন মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

১

শ্যামনগরে সুপেয় পানির উৎস চিহ্নিতকরণ ও সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনায় সভা

২

১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

৩

সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ

৪

এইচএসসি-সমমানে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ

৫

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

৬

শ্রীলঙ্কাকে ৪ গোল দিয়ে সেমিতে বাংলাদেশ

৭

সংসদ ভবন পরিদর্শনে জবি দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সদস্যরা

৮

জবিতে ককটেল বিস্ফোরণ, রিমান্ডে ছাত্রলীগ নেতা

৯

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান শুরু হতে বাকি কত দিন?

১০

হামের উপসর্গে আর ৬ জনের মৃত্যু

১১

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত সংসদ

১২

ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

১৩

ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নতুন পে-স্কেল কার্যকরের নির্দেশ

১৪

জলবায়ু সম্মেলনকে ‘ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

১৫

উপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবি

১৬

এমপি গাজী নজরুলের আসন শূন্য করে উপনির্বাচনের দাবি, গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা

১৭

ডিসেম্বরে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

১৮

কোন ইউপিতে কবে ভোট ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

১৯

সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু পেল সরকারি সহায়তা

২০