বাংলাদেশ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১২ সেপ্টেম্বর ২০২৪, ৮:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার সরকারি অফিস দুর্নীতিমুক্ত করার ঘোষণা নতুন ডিসি মোস্তাক আহমেদের

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় নবনিযুক্ত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেছেন, বিআরটিএ, রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট অফিসসহ সরকারি দপ্তরে যারা দুর্নীতি করে আসছে, তাদের নির্দেশনা দিচ্ছি রোববার দুর্নীতি থাকবে না। বিআরটিএ অফিসের কে আছেন? কোনো দুর্নীতি থাকবে না, থাকলে আপনি গ্রেফতার হবেন।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাতক্ষীরার সরকারি অফিসে দুর্নীতির বিষয়ে জেলা প্রশাসক বলেন, বিআরটিএ, সাব রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট অফিসসহ কিছু সরকারি দপ্তরে অবৈধ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আজকে থেকে আমি নির্দেশনা দিচ্ছি রোববার থেকে কোনো অফিসে একজন দালালও থাকবে না‌। প্রয়োজনে আমরা সমন্বয়কদের প্যানেল ডেকে প্রত্যেকটি অফিসে ইনকোয়ারি করব। আমরা কি পারি এটা দেখাবো। আমরা কি এতোই দুর্বল?

তিনি বলেন, আমি তো মনে করি আইন-শৃঙ্খলায় এই জেলা বাংলাদেশের মধ্যে নজির স্থাপন করবে। আমার টার্গেট সাতক্ষীরায় যতদিন চাকরিতে আছি, আমার ভিশন মিশন স্বপ্ন সবকিছু সাতক্ষীরাকে নিয়ে।

তিনি বলেন, আমি আগামী রোববার থেকে দেখতে চাই এই জেলায় যত সার্ভিস সিটিজেন অফিস আছে, লোকজন হাসিমুখে আসবে, হাসিমুখে ফিরবে।

সভায় সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরায় দায়িত্বরত সেনা ক্যাম্পের অধিনায়ক, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাসারসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

২

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

৪

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

৫

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

৬

হাম-রুবেলা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান

৭

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান

৮

প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশা নিয়ে সাতক্ষীরায় সহযোগিতা সভা

৯

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেঞ্জ ডিআইজির

১০

তথ্য অধিকার দিবস উদযাপনে আলোচনা

১১

পূজো আসে, আনন্দ আসে না বাঘ বিধবাদের ঘরে

১২

ধর্ষণ মামলায় মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

সুন্দরবনের অভয়ারণ্যে কাকড়া শিকার, নৌকাসহ ৩ জেলে আটক

১৪

মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপ, ঠেকাতে গিয়ে কাকী নিহত

১৫

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১৬

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

১৭

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

১৮

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৯

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

২০