বাংলাদেশ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬
২ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৫ নভেম্বর ২০২৩, ৬:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জন্মদিনে ৪৯তম সেঞ্চুরি, শচীনকে ধরে ফেললেন কোহলি

স্পোর্টস ডেস্ক: ক্যারিয়ারের শুরুর দিকে বিরাট কোহলির ব্যাটিং দেখেই বলা হচ্ছিল, এই ছেলেটাই হতে যাচ্ছেন পরের শচীন টেন্ডুলকার। এই শচীনের পাশে দাঁড়িয়েই ২০১১ বিশ্বকাপ জিতেছিলেন তরুণ কোহলি। পেয়েছেন ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ। বেলায় বেলায় অনেক দিন পেরিয়ে গেছে। কোহলি নিজেকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। আর নিজের ৩৫তম জন্মদিনে তো নিজেকে ক্রিকেট ইতিহাসেরই অংশ করে ফেলেছেন বিরাট কোহলি।

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ সেঞ্চুরির মালিক হয়েছিলেন কোহলি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ আর শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ রান কোহলির অপেক্ষার প্রহর বাড়িয়েছে কেবল। কিন্তু সেই অপেক্ষা হয়ত ভাল কিছুই জন্যই। নয়ত নিজের জন্মদিনে ওয়ানডে ক্রিকেটে শচীনের সর্বোচ্চ সেঞ্চুরির (৪৯) রেকর্ডে ভাগ বসানো, এমন কৃতিত্বটাই বা কম কী?

রোববার বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ৪৯তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন কোহলি। এই ইনিংস তাকে নিয়ে গিয়েছে শচীন টেন্ডুলকারের পাশে। সবমিলিয়ে এটি তার ৪৯তম সেঞ্চুরি।

অসাধারণ সব ক্রিকেটীয় শটে সাজানো তার ইনিংস ও একের পর এক রেকর্ড কোহলিকে অনেকেই তুলনায় নিয়ে যান শচীনের সঙ্গে। যদিও কোহলি সে তুলনা মানতে নারাজ। তার মতে— শচীনকে দেখে তিনি ক্রিকেট শিখেছেন। ৩৫ বছর বয়সে ওয়ানডে ফরম্যাটে শচীন করেছিলেন ১৬ হাজার ৩৬১ রান। কোহলির ব্যাটে এসেছে ১৩ হাজার ৫২৫ রান।

তবে মনে রাখতে হবে যে, শচীন ততদিনে ৪০৭টি ওয়ানডে ইনিংস খেলে ফেলেছিলেন। সেখানে কোহলি খেলেছেন ২৭৬টি। তাই শচীনের থেকে রান কম হলেও গড় অনেকটাই বেশি। ৩৫-এর শচীনের গড় ছিল ৪৪.৩৩। সেখানে কোহলির ৫৮.০৪। অর্থাৎ শচীনের সমান ম্যাচ খেললে তাকে ছাপিয়ে যেতে পারতেন কোহলি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই সাবধানী ইনিংস খেলেছেন কোহলি। আগের দুইবার নিজেকে শেষ সময়ে ধরে রাখতে পারেননি কোহলি। এবার আর সেই ভুল করলেন না। অনেকটা সময় নিয়ে নিজেকে সামাল দিয়েছেন কোহলি। সেঞ্চুরিও এসেছে অনেকটা সময় পর। তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে খেলেছেন ১১৯ বল।

ইনিংসে লুঙ্গি এনগিডি আর কাগিসো রাবাদা বারবার ইয়র্কার কিংবা তাবরাইজ শামসির একের পর এক ওয়াইডেও মনোঃসংযোগে বিঘ্ন ঘটেনি কোহলির। নিজেকে ধরে রেখেছেন। আগের ইনিংসগুলোর মত সিদ্ধান্তহীনতা কিংবা তাড়াহুড়োও করেননি। ইডেনের বিশাল নীলের সমুদ্রে ঠিকই নিজেকে নিয়ে গিয়েছেন অনন্য এক উচ্চতায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের কর্মসূচির মধ্যেই বদলি ওসি মাসুদুর রহমান

কালিগঞ্জের নাজিমগঞ্জ হাটের অবকাঠামোগত উন্নয়নে পরামর্শ সভা

কয়রায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্যামনগরের জয়

কাঁকড়া রপ্তানিতে জাতীয় মৎস্য পদক পেলেন সহিদুল ইসলাম জুয়েল

দেবহাটায় ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু

পুলিশ হেফাজতে সমন্বয়ক মাহাদী

শিক্ষকদের বদলি আবেদন শুরু ২১ আগস্ট, সময় এক সপ্তাহ

কালিগঞ্জে ডেকোরেটর মালিক সমিতির মতবিনিময়

১০

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১১

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মেহের আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১২

কয়রায় অভিবাসীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিয়ে মতবিনিময়

১৩

শার্শার ধর্ষণ মামলার আসামি সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

১৪

সাতক্ষীরায় পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে সাইকেল র‍্যালি

১৫

অবসরের ইঙ্গিত রোনালদোর, এটাই হতে পারে শেষ বছর

১৬

ভারতকে দুই শর্ত দিল বাংলাদেশ

১৭

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

১৮

বাস মিনিবাস মালিক সমিতি: আব্দুর রউফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পাদক নির্বাচিত

১৯

২০২৭ সালের রমজান ও ঈদ শুরু হবে কবে

২০
error: Content is protected !!