বাংলাদেশ, শুক্রবার, ০১ মে ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১ এপ্রিল ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শবে কদর আসলে কোন তারিখে?

ইসলাম ডেস্ক: পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা এই রাতের ফজিলত সম্পর্কে বলেছেন, ‘নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি কদর (মর্যাদাপূর্ণ) রজনীতে। আপনি কি জানেন মহিমাময় কদর রজনি কী? মহিমান্বিত কদর রজনি হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতাগণ হজরত জিবরাইল (আ.) সমভিব্যাহারে অবতরণ করেন; তাঁদের প্রভু মহান আল্লাহর নির্দেশ ও অনুমতিক্রমে, সব বিষয়ে শান্তির বার্তা নিয়ে। এই শান্তির ধারা চলতে থাকে উষার উদয় পর্যন্ত। ’ (সুরা-৯৭ কদর, আয়াত: ১-৫)।
লাইলাতুল কদর কেন হাজার মাসের চেয়ে উত্তম এর সরাসরি উত্তর আল্লাহতায়ালাই ভালো জানেন। তবে পবিত্র কোরআন ও একাধিক হাদিসের ভাবার্থ থেকে প্রতীয়মান হয় যে, এ রাতে কোরআনে কারিম নাজিল হয়েছে বলে এ রাত হাজার মাস অপেক্ষা উত্তম।

শবে কদর কোন তারিখে?

কিন্তু রমজানের কোন রাতটি শবে কদরের তা নির্দিষ্ট করে বলা হয়নি কোরআন ও হাদিসে। তবে এ সম্পর্কে কতগুলো নিদর্শন দেওয়া হয়েছে।

হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের বেজোড় রাতে কদর তালাশ করতে বলেছেন।

হজরত আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদরের সন্ধান কর। ’ (সহিহ বুখারী, হাদিস, ২০১৭, সহিহ মুসলিম, হাদিস, ১১৬৯)

আবু বাকরা রাদিয়াল্লাহু আনহুর কাছে একবার লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, আমি লাইলাতুল কদর রমজানের শেষ দশ দিন ছাড়া অন্য কোনো রাতে অনুসন্ধান করব না।

অর্থাৎ, লাইলাতুল কদর প্রতি বছর নির্দিষ্ট একই রাতে পারে বা বিভিন্ন রাতেও হতে পারে। হতে পারে এক বছর ২১ তারিখে, আরেক বছর ২৩ তারিখে এবং অন্য আরেক বছর ২৫, ২৭ বা ২৯ তারিখে। আবার একই বছরেও অঞ্চলভিত্তিক বা ব্যক্তিকেন্দ্রিক একাধিক রাত লাইলাতুল কদর হতে পারে। যেমন বাংলাদেশে ২৭ তারিখ এবং সৌদি আরবে ২৯ তারিখ। প্রকৃত ব্যাপার আল্লাহতায়ালা ভালো জানেন।

লাইলাতুল কদর কত তারিখ এ বিষয়ে ৪০টির অধিক মত রয়েছে। তবে কোরআন ও হাদিসের আলোকে সবচেয়ে নির্ভরযোগ্য মত হলো রমজানের শেষ দশকের বেজোড় রাতের যে কোনো এক রাতে অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ বা ২৯তম রাতে।

মাসয়ালা : ২৭ তারিখে লাইলাতুল কদর একেবারে সুনির্দিষ্ট- এমন কোনো তথ্য-প্রমাণ নেই। তবে বহুসংখ্যক প্রমাণ রয়েছে যে, ২৭ তারিখে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সর্বাধিক। একে শুধু সম্ভাবনা হিসেবে গ্রহণ করা যায়, সুনিশ্চিত হিসেবে নয়। সহিহ বোখারি ও সহিহ মুসলিমের একাধিক হাদিসে হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তোমরা ‘শেষ সাতে’ লাইলাতুল কদর অনুসন্ধান কর। -সহিহ বোখারি: ৩/৪৭, ২০২২

শেষ সাতের দুটি অর্থ একটি হলো, সপ্তম দিনে অর্থাৎ ২৭ তারিখে অথবা শেষ সাতটি রাতের যে কোনো একটি রাতে। মুসনাদে আহমাদে বর্ণিত এক সহিহ হাদিসে (শায়খ আলবানীও সহিহ বলেছেন) আল্লাহর রাসূল (সা.) বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি লাইলাতুল কদর অনুসন্ধান করতে চায় সে যেন তা ২৭ তারিখে অনুসন্ধান করে। -মুসনাদে আহমাদ: ৮/৪২৬, হা. নং : ৪৮০৮, ১০/৪৯৩, হা. নং: ৬৪৭৪

লাইলাতুল কদরের ইবাদত

এ রাতে বেশি বেশি নফল নামাজ পড়া উচিত। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কদরের রাতে ইমান ও ইহতিসাবের সঙ্গে নামাজে দাঁড়ায় তার আগেকার সব পাপ মার্জনা করে দেওয়া হয়। -সহিহ বোখারি: ১/১৬, হা. নং: ৩৫

লাইলাতুল কদরে যা যা করা যায় – নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, কবর জিয়ারত, তওবা-ইস্তেগফার, জিকির-আজকার, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা-গবেষণা ও গরিবদের অন্নদান ইত্যাদি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন

শ্রমের স্বীকৃতি, উপকূলের নীরবতা | আশিকুজ্জামান

উপকূলে নারী শ্রমিকদের সংগ্রাম: কাজ সমান, মজুরি অর্ধেক

আজ মহান মে দিবস: শ্রমিকের মজুরি মূল্যস্ফীতির নাগাল পায় না

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

দেবহাটায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪৮ ক্যারেট আম বিনষ্ট

ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে দুই যুবক আটক

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

দেবহাটায় দক্ষতা বৃদ্ধির তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

মানহানির প্রতিবাদে বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

১০

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

১১

খোলা ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ

১২

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

১৩

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

১৪

আশাশুনিতে নদী ভাঙনের ভয়াবহতা স্বচক্ষে দেখলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী তাজকিয়া

১৫

৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

১৬

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

১৭

আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু!

১৮

‘৭১-এর ভুল স্বীকারে বাধা কোথায়?’ জামায়াতকে গয়েশ্বর

১৯

কালিগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতা

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705