বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৮ মার্চ ২০২৩, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

ডেস্ক রিপোর্ট: ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ৮ মার্চ বুধবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এবং এনজিওসমূহের সহযোগিতায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বর থেকে র‍্যালি কের হয়।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরার চেয়ারম্যান
জ্যোৎস্না আরা ও সদর থানা ওসি (তদন্ত) নজরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট শাহনেওয়াজ পারভীন মিলি, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সাতক্ষীরা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোৎস্না দত্ত, কিশোরী প্রতিনিধি বৈশাখী সুলতানা, উত্তরণের প্রজেক্ট অফিসার নাজমিন নাহার, সিডো সংস্থার নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির (বি টু বি) জেলা ব্যবস্থাপক সুমন চন্দ্রদে, উপজেলা ব্যবস্থাপক অপূর্ব কুমার সরকার, রিজিওনাল ম্যানেজার মুনমুন নাহার, কর্মসূচি সংগঠক জাহিদা খাতুন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত ও
তাসলিমা খাতুন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!