বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
৯ মার্চ ২০২৪, ৪:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে বন্ধুকে খুন

আন্তর্জাতিক ডেস্ক: সকালে বাড়িতে বসে চা খেতে খেতে গল্প করলেন দুই বন্ধু। তারপর বের হলেন এক সাথে। বিকেলে পাওয়া গেল এক বন্ধুর গলা কাটা মরদেহ।

ভারতের পশ্চিমবঙ্গের ২৪ পরগনার বাগদায় ঘটেছে এ ঘটনা। নিহতের নাম পীযূষ হালদার (৩৩)। তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বন্ধু সঞ্জীব ঘটককে।

পীযূষের পরিবার বলছে, সঞ্জীব জাল ভোটার কার্ড, আধার কার্ড ও পাসপোর্ট চক্রের সঙ্গে যুক্ত। সে পীযূষের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে আর ফেরত না দেওয়ায় আপত্তি জানাচ্ছিলেন পীযূষ। এর জেরেই তাকে খুন করা হয়েছে।
পীযূষের মা সরলা হালদার বলেন, বৃহস্পতিবারই জন্মবার ছিল ছেলেটার। ওই দিনই মেরে ফেলল ওকে! আমাদের সংসারে ও একাই রোজগার করত। সঞ্জীব আমার ছেলের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়ে আর ফেরত দিচ্ছিল না। এটা নিয়ে অশান্তি চলছিল।

হত্যাকাণ্ডের সাথে আরও কেউ জড়িত কি খতিয়ে দেখছে পুলিশ।

একজন পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ও নিহত যুবকের মধ্যে ব্যক্তিগত শক্রতা ছিল। তদন্তে টাকার বিষয়টিসহ সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

১

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

২

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

৩

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

৪

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

৫

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

৬

‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’, এক মঞ্চে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

৭

খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৮

আ.লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন

৯

তালায় বিএনপির বিক্ষোভ মিছিল

১০

দেবহাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন

১১

দেবহাটায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

১২

সাংবাদিক আলতাফ হোসেন বাবুর পিতার দাফন সম্পন্ন

১৩

বিকট বিস্ফোরণে কাঁপলো সৌদির রাজধানী

১৪

বনদস্যুদের রসদ সরবরাহের অভিযোগে আটক ২

১৫

শ্যামনগরে কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা

১৬

পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির

১৭

ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

১৮

সিলভার জুবিলি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের বর্ণাঢ্য সংবর্ধনা

১৯

জরিমানা ছাড়াই অনলাইনে যেভাবে রিটার্ন দাখিল করা যাবে জানালো এনবিআর

২০