বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ অক্টোবর ২০২৩, ৬:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুতে ট্রেন চলাচল শুরু, বগিতে গান ধরলেন বাবু

বিনোদন ডেস্ক | স্বপ্নের পদ্মা সেতুতে রেলসংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধনের পর প্রথম ট্রেন ছেড়ে যায় মুন্সিগঞ্জের মাওয়া স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে। এ ট্রেন যাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

যার মধ্যে দেশের শোবিজ তারকাদের মধ্যে ছিলেন নন্দিত অভিনেতা ফজলুর রহমান বাবু। তাদের সঙ্গে একই বগিতে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

চলন্ত ট্রেন থেকে প্রতিমন্ত্রী নিজের ভেরিফাই ফেসবুক পেজ থেকে একটি লাইভ করেন। সেখানে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমায় নিজের গাওয়া জনপ্রিয় গান ‘নিথুয়া পাথারে’ গেয়ে শোনাতে দেখাতে যায় ফজলুর রহমান বাবুকে।

এ সময় তাদের সঙ্গে আরও দেখা যায় নায়ক ফেরদৌস, আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন, ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনকে।

অভিনেতা-গায়ক ফজলুর রহমান বাবুর জন্ম ফরিদপুরে। সেখানেই কেটেছে শৈশব ও কৈশর। সেই ফরিদপুরে প্রথম ট্রেন যাত্রা, বিষয়টি দক্ষিণের মানুষের মত তার কাছেও গর্বের ও আনন্দের। সেই আনন্দেই হয়তো চলন্ত ট্রেনে কণ্ঠে সুর তুলেন তিনি।

এদিকে, মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১২টা ৫২ মিনিটে ট্রেনের টিকিট কাটেন প্রধানমন্ত্রী। এর আগে ১২টা ৫৪ মিনিটে সবুজ পতাকা নেড়ে এ ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন তিনি। এরপর তিনি ট্রেনে ওঠেন। দুপুর ১২টা ৫৯ মিনিটে ট্রেনটি মাওয়া স্টেশন থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা হয়। দুপুর ২টার দিকে ভাঙ্গা স্টেশনে পৌঁছে দক্ষিণের মানুষের স্বপ্নের ট্রেন।

এর আগে প্রধানমন্ত্রী মাওয়া স্টেশনের পাশে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

১০

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

১২

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৩

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১৪

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১৫

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৬

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৭

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৮

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৯

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

২০