বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ মার্চ ২০২৪, ৯:১৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মুড়াগাছায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে কামরুজ্জামান টুকু ও সেঁজুতি’র মতবিনিময়

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন যুদ্ধকালীন খুলনা অঞ্চলের মুজিববাহিনী প্রধান, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান টুকু ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম. আলাউদ্দীন তনয়া লায়লা পারভীন সেঁজুতি।

শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় তালার মুড়াগাছা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সরদার সুজায়েত আলির বাসভবনে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন তারা।

মহান মুক্তিযুদ্ধকালে বাতুয়াডাঙ্গা ক্যাম্পে অবস্থান নিয়ে অত্র এলাকার মুক্তিযোদ্ধাদের নেতৃত্বদেন বৃহত্তর খুলনা বিভাগীয় মুজিব বাহিনী প্রধান বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু। এসময় তাঁর বিশ্বস্ত সঙ্গী ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম. আলাউদ্দীন ও মুড়াগাছা গ্রামের বীর মুক্তিযোদ্ধা সরদার সুজায়েত আলি।

মতবিনিময়কালে রণাঙ্গনের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, শহীদ স.ম. আলাউদ্দীনকে হত্যা এবং তালা অঞ্চলের রাজনৈতিক প্রেক্ষাপটের আলোচনা এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সরদার সুজায়েত আলী, বীর মুক্তিযোদ্ধা তারেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গোফুর গোলদার, বীর মুক্তিযোদ্ধা আবুল সরদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বীর মুক্তিযোদ্ধা হাকিম গোলদার, বীর মুক্তিযোদ্ধা মোকছেদ মোড়ল, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দীন মোড়ল, বীর মুক্তিযোদ্ধা বদর উদ্দীন, সাবেক চেয়ারম্যান রাজিব হোসেন রাজু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, খেশরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তাজ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি জাহিদুর রহমান লিটু, বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম. আলাউদ্দীন পুত্র ইকবাল পারভেজ জয়, সাংবাদিক দিদারুল ইসলাম, আসাদুজ্জামান, জুলফিকার রায়হান, প্রভাষক এস.আর আওয়াল, রিয়াদ হোসেন প্রমুখ।

মতবিনিময়কালে সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধাদের বৃহৎ সমাবেশ করার ঘোষণা দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

১

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

২

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

৩

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

৪

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

৫

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

৬

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

৭

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

৮

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

৯

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১০

জবি ছাত্রী হলে চুরি

১১

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১২

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১৩

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১৪

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

১৫

কালিগঞ্জে মণ্ডপে মণ্ডপে দুর্গোৎসবের আমেজ, আমিয়ানে ব্যতিক্রমী আয়োজন

১৬

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

১৭

আশাশুনিতে পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

১৮

এসএসসি অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষা

১৯

আশাশুনিতে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

২০