বাংলাদেশ, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩১ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৯ মার্চ ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মধ্যরাতে উত্তাল ঢাবি: দফা এক দাবি এক উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। মাগুরার ৮ বছরের শিশু আসিয়াসহ অসংখ্য ধর্ষণ, নারী নিপীড়নের ঘটনায় ব্যর্থতার জেরে তার পদত্যগের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা। এর আগে রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থীরা ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।

সরজমিনে দেখা যায়, দিবাগত রাত পৌনে ১টার দিকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে রাস্তায় বসে অবস্থান নিয়েছেন । পরে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে একে একে বিশ্ববিদ্যালয়ের সকল হলের শিক্ষার্থীরা বিক্ষোভে যোগ দেন। তারা ধর্ষকদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এসময় শিক্ষার্থীরা ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’. ‘দফা এক এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ’ `উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাই নাই’, ‘তুমি কে আমি কে, আসিয়া আসিয়া’, তোমার বোন আমার বোন, আসিয়া আসিয়া’, ‘ধর্ষকদের মৃত্যুদন্ড কার্যকর করতে হবে’ ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে কবর দে’, ‘ধর্ষকদের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। এমনকি ধর্ষকদের শাস্তিও তিনি কার্যকর করতে পারেননি।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, “আমরা দেখে আসছি দীর্ঘদিন ধরে এদেশে বিচারহীনতার সংস্কৃতি চলে আসছে। আমরা আর এভাবে চলতে দিতে পারি না। স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। আমরা তার পদত্যাগের দাবি জানাই।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

স্থানীয় ভোটের আইন-শৃঙ্খলা সভা পিছিয়ে ২১ সেপ্টেম্বর

সাতক্ষীরা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

ঐতিহ্যবাহী পি কে ইউনিয়ন ক্লাবের কমিটি গঠন: সান্টু চৌধুরী সভাপতি, মিঠু খান সম্পাদক

জবির পরিবহন ব্যবস্থাপনা নিয়ে ‌‘অসন্তোষ’

কয়রা উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হলেন ইব্রাহিম সানা

অবশেষে বকেয়া বুঝে পেলো সাংবাদিক পুলকের পরিবার

ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ভারত থেকে পাইপলাইনে এলো প্রায় ৪ হাজার টন ডিজেল

সাতক্ষীরা কমিউনিটির কার্যনির্বাহী কমিটি গঠন: উম্মে ফুয়ারা সভাপতি, জাহিদ সম্পাদক

১০

শ্যামনগরে বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত

১১

সাতক্ষীরা সদর থানার প্রাচীর সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদে বাধা কোথায়?

১২

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১৩

ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা

১৪

কাকডাঙ্গা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গায়ে নির্মিত হচ্ছে পোল্ট্রি খামার, বন্ধের দাবি

১৫

সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ

১৬

বিনা জামানতে তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন কর্মসূচি চালু

১৭

দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা, চলবে যেসব রুটে

১৮

নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল

১৯

বিকেলের দিকে শরীর নিস্তেজ লাগে? জেনে নিন সম্ভাব্য কারণ ও করণীয়

২০
error: Content is protected !!