বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৮ মার্চ ২০২৪, ৭:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় লবণাক্ত জমিতে বার্লি চাষে সাফল্য

কয়রা (খুলনা) প্রতিনিধি : খুলনার উপকূলীয় কয়রা উপজেলায় উন্নত জাতের বার্লি চাষ হচ্ছে। খরচ কম ও স্বল্প পরিশ্রমে ভালো ফলন ও দাম পাওয়ায় স্থানীয় কৃষকরা ঝুঁকছেন বার্লি চাষে।

উপকূলবর্তী উপজেলা কয়রার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, এই জনপদের অধিকাংশ জমি আমন ধান কাটার পরে পতিত থাকে। সেখানে মাত্র একটি সেচ প্রয়োগ করে বার্লির ফসল ফলানো সম্ভব।

এই সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত পুষ্টি সমৃদ্ধ বার্লি শস্যের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলার উলা গ্রামে সরেজমিন কৃষি গবেষণা বিভাগ এই মাঠ দিবসের আয়োজন করে।

সরেজমিন কৃষি গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মতিয়ার রহমান ও উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দল্যাহ আল মামুন।

সরেজমিনে কৃষি গবেষণা বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কামরুল ইসলামের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বাগালী ইউপি চেয়ারম্যান আঃ সামাদ গাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিশীত রঞ্জন মিস্ত্রি, সরেজমিনে গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক সহকারী মোঃ জাহিদ হাসান, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আল মাহফুজ, স্থানীয় কৃষক জামশেদ আলী,আবু বকর প্রমুখ।

বাগালী ইউনিয়নের উলা গ্রামের কৃষক মোঃ জামশেদ আলী বলেন, এলাকার জমি আমন ধান কাটার পর খালি পড়ে থাকতো। কিন্তু এ বছর কৃষি গবেষণার সহযোগিতায় আমি প্রথমবারের মতো ২ বিঘা জমিতে বার্লি চাষ করে ভালো ফলন পাব বলে আশা করছি। ধানের চেয়ে বার্লি আবাদ লাভজনক হওয়ায় এ কাজে ঝুঁকে পড়েছি। বিঘাপ্রতি ৫ থেকে ৭ হাজার টাকা খরচ করে ১৮ থেকে ২০ হাজার টাকা আয় করা সম্ভব হবে।

সরেজমিন গবেষণা বিভাগ খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হারুনর রশিদ বলেন, যে সব জমি ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চাষের উপযুক্ত হয় এবং এক থেকে দুইটি সেচের ব্যবস্থা থাকলে অনেক জমিতে বার্লির আবাদ বাড়ানো সম্ভব।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে ১৩১৯ বোতল ফেনসিডিল জব্দ

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ১২

বিশ্বকাপ খেলতে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছাল ইরান দল

দিল্লি বিমানবন্দরে অসৌজন্যমূলক আচরণ, ফিরে আসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কাউন্টি অভিষেকেই হাসানের তাণ্ডব, নিলেন ৯ উইকেটে

যুদ্ধবন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, শুক্রবার জেনেভায় শান্তিচুক্তি

ব্রাজিলের পর কুরাসাও, বিশ্বকাপে আবার জার্মানির ৭ গোল

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

১০

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

১১

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

১২

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

১৩

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

১৪

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

১৫

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

১৬

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

১৭

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৮

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১৯

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০