বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৪ মার্চ ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শহীদ বুদ্ধিজীবীর স্বীকৃতি পেলেন ‘মধুদা’

ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের নতুন তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। চতুর্থ পর্বে প্রকাশ করা এই তালিকায় ১১৮ জন শহীদ বুদ্ধিজীবীকে স্বীকৃতি দেওয়া হয়।
যেখানে নাম রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চায়ের দোকানি মধুসূদন দের। তিনি ‘মধুদা’ নামেই বেশি পরিচিত।

রোববার (২৪ মার্চ) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে চতুর্থ পর্বের শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণায়ের সচিব ইসরাত চৌধুরী।

মধুসূদন দে কোনো শিক্ষক, লেখক, গবেষক বা শিল্পী নন। তিনি ছিলেন একজন চায়ের দোকানি। কিন্তু স্বাধিকার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভূমিকায় তার প্রভাব ছিল। তাই পেশাগত পরিচয়ের বাইরে গিয়ে ব্যতিক্রমীভাবে তাকে শহীদ বুদ্ধিজীবীর মর্যাদা দেওয়া হয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চের বর্বর কালরাতে হানাদার বাহিনী তাকে জগন্নাথ হল থেকে তুলে নিয়ে যায় এবং সেই রাতেই তাকে হত্যা করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কলাভবনের উত্তর-পূর্বদিকে যে রেস্তোরাঁ, সেটি মধুদার নামেই নামকরণ করা হয়েছে। সেই রেস্তোরাঁ এখন সবার কাছে ‘মধুর ক্যান্টিন’ নামে পরিচিত।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, আমরা দু’এক জায়গায় ব্যতিক্রম করেছি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুদা, ইনি শিক্ষক, লেখক কিংবা গবেষকও না, শিল্পীও না। উনি এমন একজন ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই ওনাকে চেনেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক দেশ স্বাধীন সংক্রান্ত যত আন্দোলন হয়েছে, সেখানে ওনার একটা অনন্য ভূমিকা ছিল। ওনার যে অবদান ২৩ বছরে যত নেতাকর্মী দেশের নেতৃত্ব দিয়েছেন, উনি তাদের সহযোগিতা করেছেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো জানানো হয়, বুদ্ধিজীবীদের তালিকা করার ক্ষেত্রে একটি বিশেষ উদাহরণ হচ্ছে মধুদাকে বুদ্ধিজীবী হিসেবে বিবেচনা করা। জাতির পিতাই মধুদাকে শহীদ বুদ্ধিজীববী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। মধুদা একজন ছাত্রবৎসল মানুষ ছিলেন। তিনি ছাত্রদের বিভিন্নভাবে সহায়তা করতেন। তাদের লেখাপড়া এবং অন্যান্য বিষয়ে ছিল তার অসামান্য অবদান।

আরো জানানো হয়, বাংলাদেশের ইতিহাসের বিখ্যাত সব রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিদের নিকট মধুদা ছিলেন কিংবদন্তীতুল্য। মধুদা তার ক্যান্টিন ব্যবসা থেকে প্রাপ্ত আয় থেকে তার গ্রামের সাধারণ মানুষদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তিনি এলাকায় সমাজসেবক হিসেবেও পরিচিত ছিলেন। তাই আলোচনা শেষে শহিদ বুদ্ধিজীবীর সংজ্ঞার আলোকে মধুসূদন দেকে সমাজসেবী হিসেবে পেশাভুক্ত করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ, চার পর্ব মিলিয়ে এখন পর্যন্ত মোট ৫৬০ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সাহিত্যিক ১৮ জন, দার্শনিক একজন, বিজ্ঞানী তিনজন, চিত্রশিল্পী একজন, শিক্ষক ১৯৮ জন, গবেষক একজন, সাংবাদিক ১৮ জন, আইনজীবী ৫১ জন, চিকিৎসক ১১৩ জন, প্রকৌশলী ৪০ জন, সরকারি-বেসরকারি কর্মচারী ৩৭ জন, রাজনীতিক ২০ জন, সমাজসেবী ২৯ জন, সংস্কৃতিসেবী এবং চলচ্চিত্র, নাটক, সঙ্গীত, শিল্পকলার অন্যান্য শাখার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ৩০ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

২

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

৪

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

৫

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

৬

হাম-রুবেলা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান

৭

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান

৮

প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশা নিয়ে সাতক্ষীরায় সহযোগিতা সভা

৯

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেঞ্জ ডিআইজির

১০

তথ্য অধিকার দিবস উদযাপনে আলোচনা

১১

পূজো আসে, আনন্দ আসে না বাঘ বিধবাদের ঘরে

১২

ধর্ষণ মামলায় মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

সুন্দরবনের অভয়ারণ্যে কাকড়া শিকার, নৌকাসহ ৩ জেলে আটক

১৪

মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপ, ঠেকাতে গিয়ে কাকী নিহত

১৫

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১৬

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

১৭

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

১৮

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৯

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

২০