বাংলাদেশ, শুক্রবার, ০১ মে ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১২ এপ্রিল ২০২৩, ১২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক | মিয়ানমার সামরিক বাহিনী সেন্ট্রাল সাগাইং অঞ্চলে একটি কমিউনিটি হলে বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে। এই হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও স্কুলছাত্রী ছিল।
মিয়ানমার সেনাবাহিনীর বরাত দিয়ে বুধবার (১২ এপ্রিল) বার্তাসংস্থা এপি এ তথ্য জানিয়েছে।

সামরিক বাহিনীর এক মুখপাত্র জাও মিন তুন মঙ্গলবার গভীর রাতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নিরাপত্তা বাহিনী পা জি গি গ্রামে কথিত সেনা শাসনের বিরোধীদের আয়োজিত একটি অনুষ্ঠানে এ হামলা চালায়।

তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, নিহতদের মধ্যে কয়েকজন ইউনিফর্ম পরিহিত অভ্যুত্থানবিরোধী যোদ্ধা ছিল। কিন্তু ‘বেসামরিক পোশাক পরা কিছু লোক থাকতে পারে’।

তিনি কিছু মানুষের মৃত্যুর জন্য অভ্যুত্থানবিরোধীদের পুঁতে রাখা মাইনকে দায়ী করেন, যে পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) নামে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার ভোরে জঙ্গিবিমানগুলো কমিউনিটি হলে বোমা বর্ষণের মাধ্যমে এই হামলা র চালায়। বোমা বর্ষণের কিছুক্ষণ পর তারা হেলিকপ্টার থেকে গুলিও চালায়। এতে ঘটনাস্থলে বেঁচে থাকা ব্যক্তিদের উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়।

এই অঞ্চলের সাবেক বিধায়ক উ নে জিন লাট স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতিকে জানিয়েছেন, শিশুসহ অনেক লোক নিহত হয়েছেন। প্রথম দিকে হতাহতের সংখ্যা ৫০ জনেরও বেশি ছিল। পরে এই সংখ্যা বাড়ে।

হামলার পরপরই ঘটনাস্থলে পৌঁছেছিলেন পা জি গি-এর বাসিন্দা কো অং। তিনি বলছিলেন, মাটিতে ছড়িয়ে থাকা মরদেহগুলো দেখে ‘আতঙ্কিত’ হয়েছিলাম। মোটরবাইকগুলো পুড়ছিল। বোমা হামলায় বাড়িটিও সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মানুষ তাদের স্বজনদের খুঁজতে গিয়ে কাঁদছিল।

কো অং ইরাবতি নিউজকে বলেছেন, এই হামলায় আত্মীয়দের হারিয়েছেন। এমআই-৩৫ হেলিকপ্টার থেকে গুলি ছুড়তে শুরু করে সেনাবাহিনী। তিনি একটি কংক্রিটের সেতুর নিচে লুকিয়ে ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপকূলে নারী শ্রমিকদের সংগ্রাম: কাজ সমান, মজুরি অর্ধেক

আজ মহান মে দিবস: শ্রমিকের মজুরি মূল্যস্ফীতির নাগাল পায় না

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

দেবহাটায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪৮ ক্যারেট আম বিনষ্ট

ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে দুই যুবক আটক

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

দেবহাটায় দক্ষতা বৃদ্ধির তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

মানহানির প্রতিবাদে বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

খোলা ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ

১০

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

১১

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

১২

আশাশুনিতে নদী ভাঙনের ভয়াবহতা স্বচক্ষে দেখলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী তাজকিয়া

১৩

৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

১৪

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

১৫

আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু!

১৬

‘৭১-এর ভুল স্বীকারে বাধা কোথায়?’ জামায়াতকে গয়েশ্বর

১৭

কালিগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতা

১৮

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

১৯

প্রথমবার ঢাকায় একসঙ্গে নারী ডিসি ও এসপি নিয়োগ

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705