বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৫ এপ্রিল ২০২৩, ৯:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে রাসায়নিক দিয়ে পাকানো আড়াই টন গোবিন্দভোগ আম জব্দ

মাসুদ পারভেজ: সাতক্ষীরার কালিগঞ্জে রাসায়নিক দিয়ে পাকানো আড়াই টন অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ করা হয়েছে। পরে আমগুলো পিকআপের চাকায় পিষে বিনষ্ট করা হয়।

শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপজেলার সোহওয়ার্দী পার্কে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাহার আলীর উপস্থিতিতে আমগুলো বিনষ্ট করা হয়। এর আগে মৌতলা বাজার সংলগ্ন এলাকা থেকে পিকআপ ভর্তি আমগুলো জব্দ করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

আমগুলোর বিনষ্টের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, কালিগঞ্জ থানার উপ পরিদর্শক নকিব পান্নু প্রমুখ।

মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল জানান, একটি পিকআপ ভর্তি অরিপক্ক আম রাসায়নিক দিয়ে পাকিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মৌতলা বাজার সংলগ্ন এলাকা থেকে আমগুলো জব্দ করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী, আমের মৌসুম শুরুর আগেই অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফা লাভের আশায় রাসায়নিক দিয়ে আম পাকিয়ে তা বিক্রি শুরু করেছেন ও ঢাকায় পাঠাচ্ছেন। আমগুলো এখনো পাকার সময় হয়নি। বাইরে থেকে পাকা মনে হলেও আমগুলো আসলে অপরিপক্ক। রাসায়নিক দিয়ে কাঁচা আম পাকানো হয়েছে। এই আম মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পাটকেলঘাটায় জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীর শ্রমিক দলে যোগদান

নেপালের বন্যা কি সাতক্ষীরার জন্যও একটি সতর্ক ঘণ্টা? || মো. মামুন হাসান

ভেনিসে হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

১০

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

১১

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

১২

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

১৩

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১৪

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১৫

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১৬

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৭

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৮

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৯

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

২০
error: Content is protected !!