বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৬ এপ্রিল ২০২৪, ৬:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খোয়া বিছিয়েই দেড় যুগ পার, পদ্মপুকুরের প্রধান সড়ক যেন মরণ ফাঁদ!

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নের প্রধান সড়কের একাংশ মরণফাঁদে পরিণত হয়েছে। দেড় যুগেরও বেশি সময় ধরে সড়কটিতে খোয়া বিছানো থাকলেও তার উপর পড়েনি কোনো প্রলেপ।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সরেজমিনে ইউনিয়নের প্রধান সড়কে গিয়ে দেখা যায়, পাখিমারা খেয়াঘাট থেকে চৌদ্দরশী ব্রিজ পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কে বিগত দুই বছরে ডাবল ইটের সোলিং এর কাজ হয়েছে ৫ কিলোমিটারজুড়ে। বাকি ৮ কিলোমিটারের মধ্যে পাঁচ কিলোমিটার মাটির সড়ক, আর তিন কিলোমিটার সড়কের উপরে দিয়ে হেটে চলাচলও দুষ্কর।

পার্শ্ববর্তী গাবুরা ইউনিয়নের মানুষের স্থলভাগে চলাচলের একমাত্র মাধ্যম ব্যস্ততম এই সড়কটি।

স্থানীয়রা বলছেন, সড়ক ও জনপদ বিভাগ এবং স্থানীয় জনপ্রতিনিধিরাই সড়কটি মরণ ফাঁদে পরিণত হওয়ার জন্য দায়ী।

স্থানীয় বাসিন্দা শাহিন আলম জানান, পদ্মপুকুরের এই সড়কের দিকে তাকালে মনে হবে যুদ্ধ বিধ্বস্ত কোনো এক দেশের সড়ক এটি। জনপ্রতিনিধিরা রাস্তা করে দিতে না পারলেও বালুর উপর পানি ছিটিয়ে অন্তত চলাচলের ব্যবস্থা করলে তো জনগণ বাঁচতে পারে। বছর যায় বছর আসে কিন্তু সড়কে না পড়ে ইট, না পড়ে পানি। এখন বালু স্তুপে পরিণত হয়েছে। এতে মানুষ অসহায় হয়ে আছে।

পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম জানান, সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। কাজ করার জন্য আমরা চেষ্টা করছি। আশা করি আগামীতে কাজ সম্পন্ন হবে।

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী আনোরার পারভেজ জানান, কিছুদিন আগে ১ কিলোমিটার ইটের সোলিং এর টেন্ডার হয়েছে। আগামীতে আমরা বাকি সড়কটুকুতে কাজ করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

২

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

৩

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

৪

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

৫

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

৬

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

৭

ভারতের বিপক্ষে ব্রাজিলের ‘এক হালি’

৮

সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৯

মধ্যরাতে তিনবার ভূমিকম্পের পর ফের কাঁপলো দেশ

১০

সাতক্ষীরা জেলা বাকশিস নির্বাচন: খলিলুর রহমান সভাপতি, নূর মোহাম্মদ পাড় সম্পাদক

১১

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

১২

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

১৩

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

১৪

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

১৫

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১৬

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

১৭

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

১৮

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

১৯

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

২০