বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৮ নভেম্বর ২০২৩, ৭:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মুম্বাইয়ের সঙ্গে কাজের পরিকল্পনা হচ্ছে, দেশে ফিরে বললেন শাকিব

ডেস্ক রিপোর্ট: শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান ‘দরদ’ সিনেমার ভারতের অংশের শুটিং শেষ করে আজ বাংলাদেশে ফিরেছেন। বিকেল সাড়ে ৪টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে আসেন তিনি। এসে ভক্তদের উচ্ছ্বাস দেখলেন, বললেন কিছু কথাও। শুরুতে অনভূতি প্রকাশ করেন শাকিব।

দেশে ফিরে শাকিব খান বলেন, ‘ আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। এটা আমার কাছে বড় পাওয়া। প্রথম প্যান ইন্ডিয়ান ‘দরদ’ সিনেমায় অভিনয় করেছি। এই সিনেমায় অনেক নতুন কিছুর দেখা পাবেন দর্শকরা। অনেক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। নায়িকা সোনাল চৌহানের সঙ্গে পর্দার রসায়ন আমার ভক্তদের মন কাড়বে। সিনেমাহলে মুক্তি পেলে সেই কথার প্রমাণ মিলবে। আমাদের ও তাদের কাজের পরিবেশ একেবারে আলাদা।

‘দরদ’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন বলিউডের সোনাল চৌহান। সিনেমাটি পরিচালনা করছেন অনন্য মামুন। গতকাল শুক্রবার ২০ দিনের ভারত অংশের শুটিং শেষ করেছেন।

তিনি আরও বলেন, ‘ভারতে শুটিংয়ের পাশাপাশি মুম্বাইয়ের কয়েকজনের সাথে মিটিং হয়েছে। সেইসব ভালো সংবাদ আসবে আগামী কিছুদিনের মধ্যে। এই সিনেমার পর হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হবে। আর অবশেষে বলবো ‘দরদ’ দর্শকদের মনের মধ্যে নাড়া দিব; শাকিব খান যোগ করেন।

এরই মধ্যে ‘দরদ’ সিনেমার শুটিং সেটে ধারণকৃত বেশ কিছু দৃশ্য প্রকাশ্যে এসেছে। যেখানে শাকিব খানের সঙ্গে সোনাল চৌহানের দারুণ রসায়ন চোখে পড়েছে। সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত ‘দরদ’ সিনেমা।

এ সিনেমায় আরও দেখা যাবে পায়েল সরকার, রাজেশ শর্মা, দেব চন্দ্রিমা, লুৎফর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিওসহ অনেকেই।

‘দরদ’ সিনেমা বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এস কে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০