বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ নভেম্বর ২০২৪, ৭:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে শুটিংয়ে আহত শাকিব খান

বিনোদন ডেস্ক | ভারতের মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং করার সময় আহত হয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। শুটিং ফ্লোরের একটি দরজার সঙ্গে তার চোখের ঠিক ওপরে আঘাত লাগে বলে জানা গেছে।

পরিচালক মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটে। এরপর শাকিব খানকে দ্রুত মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে সিটি স্ক্যান করানো হয়। চিকিৎসক জানান, আপাতত ভয়ের কোনো কারণ নেই। তবে ব্যথানাশক ওষুধ দিয়েছেন।

মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে চলছে ‘বরবাদ’ সিনেমার শুটিং। সিনেমার পরিচালক বলেন, একটি দৃশ্য ছিল এমন- দরজা খুলে বের হয়ে যাবেন শাকিব খান। সেভাবেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। হঠাৎ সেই দরজা খুলতে গিয়ে শাকিবের কপালে আঘাত লাগে। এতে ভ্রুর কিছু অংশ কেটে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে আমরা শুটিং বন্ধ করে দেওয়া হয়। পাশেই একটি হাসপাতাল ছিল, সেখানে ছুটে যাই। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাই। চিকিৎসক আমাদের আশ্বস্ত করেন, ভয়ের কিছু নেই। প্রয়োজনীয় সব ওষুধ দিয়েছেন।

‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গেল ২২ অক্টোবর মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। সেখানকার একটি স্টুডিওতে ২৪ অক্টোবর থেকে শুটিংয়ে অংশ নেন। প্রথম লটে পর্যন্ত শুটিং চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।

‘বরবাদ’-এ শাকিবের বিপরীতে রয়েছে ইধিকা পাল। অ্যাকশন ও রোমান্টিক ধাঁচের সিনেমাটি আগামী বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এদিকে ১৫ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের ‘দরদ’। একসঙ্গে ২০টি দেশে সিনেমাটি মুক্তি পাবে। অনন্য মামুন পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১০

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১১

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১২

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৩

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৪

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৫

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৬

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৭

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

১৮

জাপানে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন দুজুয়ান, শত শত ফ্লাইট বাতিল

১৯

গণ বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের কমিটি ঘোষণা

২০