বাংলাদেশ, শুক্রবার, ২৬ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৭ এপ্রিল ২০২৪, ১২:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতের ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে শীর্ষ নেতাসহ ২৯ মাওবাদী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ছত্তিশগড় রাজ্যের কাঙ্কের জেলায় মাওবাদীদের ঘাঁটিতে আক্রমণ চালিয়ে ২৯ বিদ্রোহীকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই অভিযানে নিহত হয়েছেন শীর্ষ মাওবাদী নেতা শঙ্কর রাও।

তাকে ধরিয়ে দিতে ২৫ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল ভারত সরকার।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় মাওবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি ডিস্ট্রিক্ট রিজার্ভড ফোর্সের সদস্য (ডিআরজি)।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও বর্ডার সিকিউরিটি ফোর্সের একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। বিনাগুন্ডা গ্রামের কাছে একটি বনে মাওবাদীদের সঙ্গে এই বন্দুকযুদ্ধ হয়। যৌথ টহল দল একটি বন ঘেরাও করলে তাদের উপর নির্বিচারে গুলি চালানো হয়। তখন দুপুর ২টার দিকে বন্দুকযুদ্ধ শুরু হয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বিদ্রোহীদের সঙ্গে প্রায় ১৪ ঘণ্টা ওই বন্দুকযুদ্ধ স্থায়ী হয়েছিল। ঘটনাস্থল থেকে বন্দুক, মেশিনগান, গ্রেনেড লঞ্চার ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

ডিআরজি–বিএসএফ যৌথ দল এই অভিযান পরিচালনা করে। মাওবাদী তৎপরতার প্রতিরোধে ২০০৮ সালে ডিআরজি প্রতিষ্ঠিত হয়। আর বিএসএফকে ওই এলাকায় বিদ্রোহ দমন অভিযানের জন্য মোতায়েন করা হয়েছে।

গত ২ এপ্রিল এ রাজ্যের বিজাপুরের জঙ্গলে আরেকটি বন্দুকযুদ্ধে কমপক্ষে ১৩ মাওবাদী বিদ্রোহী নিহত হয়। এ নিয়ে চলতি বছর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৭৯ মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে কোস্ট গার্ডের সাথে দুলাভাই বাহিনীর বন্দুকযুদ্ধে নি-হ-ত ১, গু-লি-বি-দ্ধ ১

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের ম-র-দে-হ উদ্ধার, আ-হ-ত ১ হাজার ৫ শতাধিক

যশোর সীমান্তে ১৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আইভরিকোস্টের ইতিহাস

তরুণ সমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান

সাতক্ষীরায় দুস্থ ও অসহায় ৩ শতাধিক মানুষের মাঝে বিএনপির সবজি বিতরণ

নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তালায় ‘পুষ্টি উঠোন’

জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, ফিরলেন লিটন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

শাকিবের সঙ্গে এবিএম সুমন, ‘সোলজার’-এ নতুন চমক

১০

ডিসির বক্তব্যের খণ্ডিত অংশ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন

১১

সাতক্ষীরায় পিআইবির প্রশিক্ষণ সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

১২

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

১৩

কয়রায় জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও জীবিকা উন্নয়নে লার্নিং শেয়ারিং কর্মশালা

১৪

রেকর্ড গড়া ম্যাচে ফুটবলকে বিদায় জানালেন তারকা গোলরক্ষক

১৫

কয়রায় তক্ষক সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

১৬

শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ

১৭

শেষ হলো ফল মেলা 

১৮

ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই

১৯

কালিগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণ

২০
error: Content is protected !!