বাংলাদেশ, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
২৪ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৫ ডিসেম্বর ২০২৩, ৪:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অনেক বড় অন্যায়ের কাজ করেছেন হাথুরুসিংহে : পাইলট

ডেস্ক রিপোর্ট: বড় রকমের প্রত্যাশা নিয়ে ভারত বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। গ্রুপ পর্ব থেকে অন্তত সেমিফাইনাল যাওয়ার লক্ষ্যই ছিল টাইগারদের। তবে ৯ ম্যাচে টাইগাররা যেন ছিল নখদন্তহীন। মাত্র ২ জয় দিয়ে শেষ করেছে বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের এমন ভরাডুবিতে বিসিবি একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। ব্যর্থতায় ভরা বিশ্বকাপের পর আলোচনায় আরেকটি ইস্যু।
টুর্নামেন্ট চলাকালীন সময়ে ক্রিকেটার নাসুম আহমেদকে ‘শারিরীক হেনস্থার’অভিযোগ উঠেছে খোদ হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে। গতকাল নাসুমকে ডেকেছিল তদন্ত কমিটি। চট্টগ্রাম থেকে ঢাকায় এসে নিজের বক্তব্য উপস্থাপন করে আবারও বিসিএল খেলতে সেখানে ছুটে গেছেন।

এদিকে, বিষয়টি নিয়ে কথা বলেছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। আজ ফেসবুকে এক লাইভে পাইলট বলেন, ‘আমি শুনেছি, বিশ্বকাপের সময় নাকি নাসুমের গায়ে হাত তোলা হয়েছে। যদি কোচ নাসুমের গায়ে হাত দিয়েই থাকেন, তাহলে এটা অনেক বড় অন্যায়ের কাজ করেছেন হাথুরুসিংহে। কারণ কারো গায়ে কেউ হাত দেওয়ার অধিকার রাখে না, সেটা যে-ই হোক না কেন। আমি আমার ক্যারিয়ারে কখনো দেখিনি, কখনো শুনিও নেই এমন ঘটনার কথা। যদি তিনি (হাথুরুসিংহে) এমনটা করে থাকেন, তাহলে এটা জাতীয় দলের ওপর বড় একটা প্রভাব পরবে।’

এদিকে, বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের জেরে বিসিবির তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা নিয়েও মন্তব্য করেছেন পাইলট। নিজেদের মানুষ দিয়েই এই কমিটি গঠন করায় খেলোয়াড়রা মন খুলে সবকিছু বলতে পারবেন না বলে মনে করেন তিনি। পাইলট বলেন, ‘যখন নিজেদের মানুষদের মধ্যেই আপনি তদন্ত কমিটি গঠন করবেন, তখন কেউই কিন্তু মন খুলে কথা বলবে না। বিশ্বকাপ ব্যর্থতার আসল রূপটা বের হয়ে আসবে না। কারণ সবাই আসল ঘটনাটা বলতে কিছুটা দ্বিধায় পরবে। ফলে কি আমাদের আসল সমস্যার সমাধান হবে? তাই আমি মনে করি, দেশের ক্রিকেটের উন্নতির জন্য নিরপেক্ষ কোন তদন্ত কমিটি গঠন করা উচিত ছিল।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

সাতক্ষীরা ল’ কলেজে প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা

সাতক্ষীরায় কোরেক্স মাদকসহ দুই পুলিশ কনস্টেবল গ্রেপ্তার

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা

হাম উপসর্গে আরও ৩ জনের মৃ/ত্যু

কালিগঞ্জে মৎস্যজীবী দলের প্রস্তুতি সভা

নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি

২৭০ রানের ইনিংসে রেকর্ডবুক ভেঙে চুরমার করে দিলেন ঈশান

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জব্বার ভুঞার পদত্যাগ

১০

ফ্রিজে লুকানো ছিল মাথা, বিয়ের কয়েক মাসের মাথায় স্ত্রীকে হ/ত্যা

১১

একই দলে খেলবেন মেসি ও রোনালদো

১২

পাকিস্তান ক্রিকেটে আবারও ফিক্সিংয়ের কালো ছায়া, সন্দেহে দুই ক্রিকেটার!

১৩

উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রেম, ধর্ষণ, অতঃপর….

১৪

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

১৫

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃ*ত্যু, হাসপাতালে ১৩১৪

১৬

আবারও বাংলাদেশ-ভারত ট্রেন চালুর উদ্যোগ, বৈঠক আগামীকাল

১৭

৫৪ বছরের আক্ষেপ: পাইকগাছায় জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

১৮

কয়রায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

১৯

ভুয়া তথ্যে ইমাম-পুরোহিতের সম্মানি নিলে যাবজ্জীবন, ফেরত দিতে হবে টাকা

২০
error: Content is protected !!