বাংলাদেশ, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
১৭ এপ্রিল ২০২৩, ১০:৪০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মহারাষ্ট্রে অমিত শাহের অনুষ্ঠানে হিটস্ট্রোকে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যু হলো অন্তত ১১ জনের। ঘটনাটি ভারতের মুম্বাইয়ের। জানা গেছে, রোববার (১৬ এপ্রিল) ‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বহু মানুষ। অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। প্রচণ্ড রোদে খোলা আকাশের নিচে বসেছিলেন দর্শকরা।

হিটস্ট্রোকে ওই ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। অসুস্থ আরও বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন।

অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসও। ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজকর্মী দত্তাত্রেয় নারায়ণের হাতে পুরস্কার তুলে দেন অমিত শাহ।

রোববার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হয়েছিল। শেষ হয় দুপুর ১টা নাগাদ। খোলা আকাশের নিচে দর্শকদের বসার জায়গা ছিল। কোনো ছাউনি ছিল না। এদিন ওই এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে চড়া রোদে দীর্ঘক্ষণ বসে থাকার ফলে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ১১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে অসুস্থদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন শিন্ডে। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ১১ জনের মৃত্যু হয়েছে। মোট ৫০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এখনো ২৪ জনের চিকিৎসা চলছে। হিটস্ট্রোকের কারণেই এটা হয়েছে। মৃতদের পরিবারকে ৫ লাখ রুপি করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসও। তিনি টুইটারে লিখেছেন, হিটস্ট্রোকে অসুস্থ হয়ে হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা, আবেদন যেভাবে

১

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

২

মাদক ইভটিজিং জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩

পঞ্চম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে প্রত্যাশা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এগিয়ে যাক হৃদয় বার্তা

৪

এনসিপিতে যোগ দিতে যাওয়া ফারজানা আমার স্ত্রী নন: রনি

৫

‘ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট শুরু’

৬

ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত

৭

৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি

৮

ঢাবিতে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর

৯

সাংবাদিকদের সঙ্গে কুশুলিয়ার জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিরাজুলের মতবিনিময়

১০

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

১১

কালিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন

১২

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

১৩

৭ নভেম্বরকে সামনে রেখে কালিগঞ্জে কৃষকদলের প্রস্তুতি সভা

১৪

পারুলিয়ায় শিশু পাচার ও শোষণ প্রতিরোধে সভা

১৫

আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় সামরিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অঙ্গীকার

১৬

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন

১৭

২৪ সিনেমার ১৯টিতে ফ্লপ পরীমনি, ৫টিতে গড়পড়তা

১৮

সাংবাদিকের ফোন কেড়েছেন, ট্রাইপড ভেঙেছেন পরীমনি

১৯

অতিরিক্ত সময়ে ২ গোল হজম করেও পাকিস্তানকে হারাল ভারত

২০