বাংলাদেশ, সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৬ জানুয়ারি ২০২৫, ৮:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সিলেটের বিপক্ষে বড় জয়ে প্লে অফে বরিশাল

ডেস্ক রিপোর্ট: সিলেট স্ট্রাইকার্সের টপ অর্ডাররা ব্যর্থ হলেন পুরোপুরি। আহসান ভাট্টি ও জাকের আলির ছোট ইনিংসে ভর করে একশ পেরোয় তারা।
ওই রান তাড়া করতে নেমে শুরুতে দুই উইকেট হারালেও তামিম ইকবাল-মুশফিকুর রহিম জুটিতে সহজ জয় পায় ফরচুন বরিশাল।

রোববার ঢাকায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে ফরচুন বরিশাল। শুরুতে ব্যাট করতে নেমে ১১৬ রানে অলআউট হয় সিলেট। পরে ওই রান তাড়া করতে নেমে ৪ ওভার হাতে রেখেই জয় পায় বরিশাল।

টস জিতে ব্যাট করতে নেমে একদমই সুবিধা করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। ৪৬ রানে প্রথম পাঁচ উইকেট হারায় তারা। দুই ওপেনারের মধ্যে জর্জ মানসি ৭ বলে ৪ ও রনি তালুকদার ৯ বলে ৯ রান করে আউট হন। প্রথম পাঁচ উইকেটের তিনটিই নেন ফাহিম আশরাফ।

পাঁচ উইকেট হারানোর পর দলের হয়ে হাল ধরার চেষ্টা করেন আহসান ভাট্টি ও জাকের আলি অনিক। স্বীকৃত টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচে ১ চার ও ২ ছক্কায় ২৯ বলে ২৮ রান করে আউট হন আহসান ভাট্টি।

এছাড়া জাকের আলির ব্যাট থেকে ৩ চার ও ১ ছক্কায় ১৯ বলে ২৪ রান করেন। শেষদিকে আরিফুল হকের ১৩ বলে ১২ ও তানজিম হাসান সাকিবের ৮ বলে ১৩ রানে ভর করে একশ পেরোয় সিলেট। ৩ ওভার ১ বল হাত ঘুরিয়ে ৭ রান দিয়ে পাঁচ উইকেট নেন ফাহিম আশরাফ।

রান তাড়ায় নেমে শুরুর দুই ব্যাটারকে দ্রুতই হারায় বরিশাল। ওপেনিংয়ে নামা তাওহীদ হৃদয় ৭ বলে ৬ রান করে আউট হন নাহিদুল ইসলামের বলে। সুমন খানের বলে ক্যাচ দেওয়ার আগে ডেভিড মালান ৮ বলে ৯ রান করেন।

কিন্তু দুই উইকেট হারানোর পরই বড় জুটি গড়েন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। তারা অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ৫৯ বলে ৮০ রান আসে তাদের দুজনের ব্যাট থেকে। মুশফিক ৩০ বলে ৪২ ও তামিম ৫১ বলে ৫ রানে অপরাজিত থাকেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ

১

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

২

উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্তের আহ্বান

৩

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৪৪ প্রার্থী

৪

বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন শুরু

৫

৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা

৬

সুন্দরবনে দস্যুতা দমনের দাবিতে আন্দোলনে স্বামী-সন্তান, ঘরে নারীদের বুকজোড়া ভয়

৭

‎জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিশ্রুতির আলোয় শঙ্কার ছায়া || ‎তারিক ইসলাম

৮

কালিগঞ্জে জাতীয় যুব দিবস উদ্‌যাপন

৯

উদ্যোক্তা হতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক, ৫৬ জেলায় আবেদন শুরু

১০

তালায় কিস্তি না দিয়ে এনজিও কর্মীকে মারধর

১১

এপিএল ড্রাফটে দুই ক্যাটাগরিতে ১০ বাংলাদেশি

১২

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১৩

ভারতের মণিপুরে ভয়াবহ সংঘাত, নিহত ৫

১৪

আশাশুনি থানাকে দালাল ও হয়রানিমুক্ত করার প্রত্যয় ওসি শাহিদুর রহমানের

১৫

২০০ কোটি আত্মসাতের মামলায় আদালতের সমন নোরা ফাতেহিকে

১৬

সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

১৭

সেরা ফুটবলার নির্বাচনে দুই মুসলিম খেলোয়াড়কে ভোট দিয়েছেন মেসি

১৮

পাইকগাছায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

১৯

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

২০