বাংলাদেশ, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৯ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৫ এপ্রিল ২০২৪, ৭:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খোলামেলা পোশাকে সমুদ্রতীরে মিমি, দিলেন পরিবেশ সুরক্ষার বার্তা

বিনোদন ডেস্ক: ২২ এপ্রিল ছিল ‘আর্থ ডে’ বা বিশ্ব ধরিত্রী দিবস। এদিকে প্রতিনিয়ত উষ্ণতা পৃথিবীজুড়ে। বিভিন্ন দেশে ঘটছে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন। এমন কি মরুভূমিতেও বন্যা দেখা দিয়েছে। পাহাড়ে তুষারপাতে ঘাটতি দেখা দিয়েছে। পরিবেশবিদরা বার বার সচেতন করছেন মানুষের নানান ক্রিয়াকলাপ নিয়ে।

এমনই এক সময়ে এক কাণ্ড করে ফেললেন টালিউডের নায়িকা মিমি চক্রবর্তী। একটি ছবিতে দেখা যাচ্ছে, সাহসী খোলামেলা পোশাক পরে সাগরতটে ময়লা কুড়োলেন তিনি।

এর আগে এমন পোশাকে বলিউডের অনেক নায়িকাকে দেখা গেছে। সে কাজল হোক, কী প্রিয়াঙ্কা, দীপিকা বা আনুশকা। তা নিয়ে বিতর্কও কম হয়নি। বিশেষ করে ‘পাঠান’ সিনেমায় দীপিকা পাড়ুকোনের গেরুয়া মনোকিনি তো রীতিমতো শোরগোল ফেলেছিল! কিন্তু মিমির ঘটনাটা সম্পূর্ণ অন্য। তিনি এই ‘আর্থ ডে’তে পরিবেশকে প্লাস্টিকমুক্ত করার শপথ নিলেন মনোকিনি পরে ময়লা সংগ্রহ করে।

এমনিতেই মিমি ভীষণ ভ্রমণপিপাসু। এই ‘আর্থ ডে’তে কোথাও ঘুরতে যাননি ঠিকই, কিন্তু নিজের পুরনো একটি ভিডিও পোস্ট করে দিলেন সমাজ সচেতনতার বার্তা। নীল জলরাশি, সামনে সাদা বালি। চারপাশে অনাবিল সৌন্দর্য। এর মাঝেই প্লাস্টিক কুড়াচ্ছেন অভিনেত্রী!

পরনে মনোকিনি! গত বছরই এই একই কায়দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা যায়, সমুদ্র সৈকতে আবর্জনা কুড়োতে। বলা যেতে পারে, এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দেখানো পথেই হাঁটলেন মিমি।

এ ভিডিও পোস্ট করে এ দিন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “পৃথিবী ভরা প্লাস্টিক, তা-ও আমরা এ দিনটাকে ‘হ্যাপি আর্থ ডে’ বলি। এখনো দেরি হয়ে যায়নি। কিছু সচেতন সিদ্ধান্ত আমাদের এখনো বিপদ থেকে বাঁচাতে পারে। প্রকৃতির সঙ্গে আমরা যে অন্যায় করেছি, যে ক্ষতি করেছি তাকে শুধরে নেওয়া এখনো যায়। এখনো প্রকৃতি সে সুযোগ দিচ্ছে।’

অভিনেত্রীর এ উদ্যোগ যেমন প্রশংসিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তেমন অনেকে আবার কটাক্ষ করতেও ছাড়েননি তাকে। কেউ লিখেছেন, ‘নিজে যেখানে ভোটে জিতেছিলেন সেখানে এগুলো করলে ভালো হত।’ কেউ আবার লিখেছেন, ‘পশ্চিমবঙ্গকে পরিষ্কার করলেন না কেন?’ অন্য আরেকজন লেখেন, ‘এই কাজটা দিঘায় গিয়ে করলে ভালো হত।’

মিমির এমন কর্মকাণ্ড দেখে অনেকে বলছেন এটি লোক দেখানো। যদিও এ সব কথায় কোনো মন্তব্য করেননি এ অভিনেত্রী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

১

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

২

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

৩

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

৪

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৫

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

৬

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

৭

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

৮

ঐতিহাসিক জেল হত্যা দিবস আজ

৯

শূন্য পাস প্রতিষ্ঠানের এমপিও বাতিলের চিন্তা সরকারের

১০

ইউক্রেনে ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার বোমা হামলা, নিহত ২৬

১১

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আগুন দিয়ে অবরোধ

১২

গাজীপুরে নিরাপত্তা জোরদারে নেমেছেন ১১ প্লাটুন বিজিবি ও ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

১৩

গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

১৪

আজ শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

১৫

‘লালনের গান মানবতার জয়গান গাইতে শেখায়’

১৬

বেতনা পাড়ে যুবদলের বৃক্ষরোপণ

১৭

প্রেম গোপনেই সুন্দর : কেয়া পায়েল

১৮

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন

১৯

স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন রিজভী

২০