বাংলাদেশ, সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
৭ জুন ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিয়ে নিয়ে মুখ খুললেন রুক্মিণী

বিনোদন ডেস্ক: ক্যারিয়ারে বেশ কিছু হিট ছবি উপহার দিয়ে পরিচিতি পেয়েছেন টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। কিন্তু অধিকাংশ সিনেমায় অভিনেত্রীর বিপরীতে দেখা গেছে টালিউড নায়ক দেবকে। ফলে অল্প সময়েই ‘দেবের নায়িকা’ হিসেবে তকমা পেয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি দেব-রুক্মিণীর রসায়ন নিয়েও উঠেছে গুঞ্জন। তারা বিয়ে করেছেন এমনকি তাদের একটি সন্তান আছে বলেও গুঞ্জন উঠেছে বহুবার।

সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন রুক্মিণী। এ সময় কথা ওঠে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে; মুখ খোলেন দেবের সঙ্গে তার সম্পর্ক নিয়ে।

বিয়ে নিয়ে কী চিন্তাভাবনা, এমন প্রশ্নে রুক্মিণী জানান, যে বছর মিডিয়া তার এই বিয়ে নিয়ে মাথা ঘামাবে না, সেই বছরেই শুভ কাজটি সেরে নেবেন অভিনেত্রী। বলেন, ‘আমার মা জিজ্ঞেস করে না, তোমরা জানতে চাইছো কেন? দেখো যেদিন মনে হবে আমি বিয়ের জন্য প্রস্তত, তখন করে নেব।’

রুক্মিণী আরও বলেন, ‘বিয়ে লুকিয়ে রাখতে একদমই বিশ্বাসী নই। আমি জীবনে যে পদক্ষেপই নিয়েছি সামনাসামনি নিয়েছি। সবে কাজ শুরু করেছি। এত ব্যস্ততা রয়েছে যে বিয়ের প্ল্যান করা সম্ভব নয়। যখন হবে, তখন হবে। কিন্তু বিয়ের চেয়ে আগে কমিটমেন্টটা বেশি জরুরি।’

দেবের সঙ্গে রুক্মিণীর বিয়ে হয়ে গেছে, এমন গুঞ্জন নিয়ে অভিনেত্রী বলেন, ‘ওহ গড! এটা যে কোথা থেকে আসছে! গুগলেও পৌঁছে গেল। শুধু তাই নয়, একটা বাচ্চার কথাও আছে, সে আমার ভাগ্নি। যেহেতু ভাগ্নি আমাইরার সঙ্গে এত ছবি, ওকে আমার বাচ্চা বানিয়ে দিয়েছে।’

রুক্মিণীর ব্যস্ততা এখন তার আসন্ন ছবি ‘বুমেরাং’-এর প্রচার নিয়ে। আগামী ৭ জুন মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। সেখানে রুক্মিণীর বিপরীতে অভিনয় করেছেন জিৎ। যেখানে নিশা-রোবটের দ্বৈত চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রুক্মিণীর ক্যারিয়ারে বড় চমক হতে চলেছে এই ছবি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে টাক মাথার ছবি শেয়ার করেছিলেন রুক্মিণী। মূলত ‘বুমেরাং’ চলচ্চিত্রের দ্বৈত চরিত্রের একটি চরিত্র রোবট এর জন্য এমন চেহারায় আসছেন তিনি। রুক্মিণীর এমন বিরল লুকে তার ভক্ত অনুরাগীরাও বেশ সাড়া দিয়েছেন। কেউ কেউ তো অভিনেত্রীর এই চরিত্রকে অনুকরণ করে ন্যাড়া হয়েও দেখিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল, প্রশাসক নিয়োগ

মধ্যকাটিয়ায় জনগুরুত্বপূর্ণ রাস্তা যেন নর্দমা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

জলবায়ু ন্যায়বিচার, অভিযোজন ও স্থিতিস্থাপকতা জোরদারে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে বৈঠক

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

রক্তদান হোক সামাজিক ফ্যাশন || ‎তারিক ইসলাম

কেশবপুরে অজ্ঞান করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

এবার নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি সেঁজুতিকে

হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১০

স্থায়ী জামিন পেলেন আমির হামজা

১১

অতি দ্রুতই বেনজীরকে দেশে ফিরিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৩

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৩৫

১৪

মরক্কোর হাকিমির সঙ্গে প্রেম করছেন নোরা ফাতেহি?

১৫

হোয়াইটওয়াশের ম্যাচে ২৭৪ রান বাংলাদেশের

১৬

সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার

১৭

সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

১৮

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দুটি কার্গোসহ ৫জন আটক

১৯

জলাবদ্ধতা মোকাবেলায় টিআরএম বইয়ের মোড়ক উন্মোচন

২০