বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৩ মে ২০২৪, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে ভোট দেওয়ায় সংসদ সদস্যকে ইসির তলব

ডেস্ক রিপোর্ট: প্রকাশ্যে ভোট দেওয়ায় বরিশাল-৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল হাফিজকে (মল্লিক) তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসিতে হাজির হয়ে তাঁকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ ছাড়া আচরণবিধি লঙ্ঘন করায় গাজীপুরের শ্রীপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী জামিল হাসানকেও ডেকেছে ইসি।

প্রথম ধাপের ভোটে ৮ মে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দেন আবদুল হাফিজ। প্রকাশ্যে ভোট দেওয়া নির্বাচনী অপরাধ। এ অপরাধের বিষয়ে ব্যাখ্যা দিতে ১৫ মে তাঁকে নির্বাচন ভবনে উপস্থিত হতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এ–সংক্রান্ত চিঠি আবদুল হাফিজ বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, আবদুল হাফিজ ৮ মে অনুষ্ঠিত বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দিন ৪৭ নম্বর মঙ্গলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোট দেন। যার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে ছবিসহ প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘প্রকাশ্যে ভোট প্রদান করে ভোটের গোপনীয়তা রক্ষা না করা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩–এর বিধি ৭৮–এর বিধান অনুসারে শাস্তিযোগ্য নির্বাচনী অপরাধ। এ অপরাধ সংঘটনের কারণে আপনার বিরুদ্ধে মামলা দায়ের ও পদ্ধতিগতভাবে ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারের কাছে কেন চিঠি দেওয়া হবে না, সে বিষয়ে বুধবার দুপুর ১২টায় নির্বাচন কমিশনে আপনাকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখা দেওয়ার জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছেন।’

গাজীপুরের শ্রীপুরের চেয়ারম্যান প্রার্থীকেও তলব

কারণ দর্শানো নোটিশ দেওয়ার পরও আচরণবিধি লঙ্ঘন করতে থাকায় ‘কেন প্রার্থিতা বাতিল করা হবে না’, জানতে চেয়ে গাজীপুরের শ্রীপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জামিল হাসানকে চিঠি দিয়েছে ইসি। তাঁকে ১৫ মে সকালে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এই উপজেলায় দ্বিতীয় ধাপে ২১ মে ভোট গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!