বাংলাদেশ, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৮ মে ২০২৪, ৩:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্বের সেরা বোলিং লাইনআপ পাকিস্তানের- বললেন শহিদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: পাঁচ পেসারকে নিয়ে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে পাকিস্তান। আনপ্রেডিক্টেবলের ১৫ সদস্যের স্কোয়াডে থাকা ৫ পেসার হলেন- মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

শাহিন আফ্রিদির নেতৃত্বাধীন এসব পেসাররা দারুণ বোলিং করছে, এমন কথা যেকোনো ক্রিকেটভক্ত মানেই স্বীকার করবেন। তবে পাকিস্তানের এই পেস বোলিং লাইন-আপ বিশ্বের সেরা কিনা, সেটি নিয়ে হয়তো অনেকেই দ্বিমত পোষণ করবেন।

এক্ষেত্রে দল ও পেসারদের নিয়েই দারুণ আত্মবিশ্বাসী পাকিস্তানের সাবেক তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি। তিনি মনে করেন, পাকিস্তানের বোলিং লাইন-আপ বিশ্বের সবচেয়ে শক্তিশালী।

শহিদ আফ্রিদির যুক্তি- বিশ্বকাপর স্কোয়াডে থাকা পাকিস্তানের এই ৫ পেসারের বলে ডেপথ আছে। বল করার ক্ষেত্রে তাদের দক্ষতাও অসাধারণ।

আইসিসির পোস্ট করা একটি ভিডিও বার্তায় শহিদ আফ্রিদি বলেন, ‘আমার মনে হয়, বিশ্বের কোনো ক্রিকেট দলে এমন শক্তিশালী বোলিং লাইনআপ নেই। আমাদের চার পেস বোলারের প্রত্যেকেই অনেক দক্ষ। এমননি বেঞ্চে থাকা বোলাররা, যেমন আব্বাস আফ্রিদিও বেশ দক্ষ। ভালো স্লোয়ার বলার ক্ষেত্রে তার অসাধারণ দক্ষতা রয়েছে।’

আত্মবিশ্বাসী শহিদ আফ্রিদি মনে করেন, এসব বোলাররা যখন বিশ্ব মানের ব্যাটারদের বিপক্ষে বোলিং করতে আসবে, তখন তারা দুর্দান্ত পারফর্ম করবে।

তবে পাকিস্তানের পেসারদের বোলিং সেটআপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রমিজ রাজা। শাহিন শাহ আফ্রিদিকে তিনি বোলিংয়ে বৈচিত্র্য আনার পরামর্শ দেন এবং কৌশল উন্নত করার কথা বলেন।

নিজের ইউটিউব চ্যানেলে সাবেক পিসিবি চেয়ারম্যান বলেন, ‘শাহিন শাহ আফ্রিদির বোলিং দেখুন। বলটি যদি সুইং না করে এবং সে ফুল লেন্থে বল করে, তাহলে মার খাবে। তাকে বোলিংয়ের লেন্থ বল এবং গতি পরিবর্তন করতে হবে। বিশেষ করে যখন সে পিচ থেকে তেমন কোনো সুবিধা পাচ্ছে না।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকেরা কাজে না ফিরলে রোববার থেকে বন্ধ হতে পারে পোশাক কারখানা

১

জবির ভর্তি পরীক্ষা এবার শুধু ঢাকার ৭০ কেন্দ্রে

২

প্রশংসায় ভাসছেন সুনেরাহ

৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু

৪

জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের

৫

নারীদের জন্য আসছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

৬

বিফলে ভিনিসিয়ুসের জোড়া গোল, ফের ব্রাজিলকে হারাল জাপান

৭

পাকিস্তানের বিপক্ষে সাদ-ইব্রাহিমের জায়গায় রহমত-শুকি

৮

আশাশুনিতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

৯

দেবহাটায় বিশ্ব ডায়াবেটিস দিবসে হাঁটা প্রতিযোগিতা ও মেডিকেল ক্যাম্প

১০

‘জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে ঋণ নয়, অনুদান দাও’

১১

কয়রায় বাল্যবিবাহ প্রতিরোধে র‍্যালি

১২

কালিগঞ্জে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারের দাবিতে মানববন্ধন

১৩

শিক্ষা সাহিত্য সমাজ সংস্কারে খানবাহাদুর আহছানউল্লা (র.) ছিলেন কালজয়ী মহাপুরুষ

১৪

শিল্পাঞ্চলে মোতায়েন ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে পর্যবেক্ষণ

১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

১৬

রাতে বাংলাদেশ-পাকিস্তান লড়াই, জয়-পরাজয়ের পরিসংখ্যানে এগিয়ে কারা?

১৭

পাকিস্তানি নায়িকার সঙ্গে অভিনয়, শাকিবের কথায় নতুন গুঞ্জন

১৮

সুস্থ দেশ গড়তে ডায়াবেটিস সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির

১৯

উরুগুয়ের কাছে হারলো মেসিবিহীন আর্জেন্টিনা

২০