বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৩০ মে ২০২৪, ৬:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় রেমালে পাইগাছার লতায় ১৩টি পয়েন্টে বেড়িবাঁধ ভাঙন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইগাছার লতা ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ১৩ স্থানে বেড়িবাঁধ ভেঙেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে চারশ ঘরবাড়ি। মারা গেছে ২৪০ টি গবাদি পশু। আহাত হয়েছেন ৩জন।

লতা ইউনিয়নের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস জানান, ঘূর্ণিঝড় রেমালে ইউনিয়নের ১৩টি স্থান বাধ ভেঙে যায়। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভাঙনকবলিত বাঁধ সংস্কার করা হলেও এখনো ঝুঁকি রয়ে গেছে।

ইউনিয়ন পরিষদের তথ্য মতে, রোমেলের তাণ্ডবে ৯টি ওয়ার্ডে গোয়ালের চাল উড়ে ৩৭ টি গরু, ১০৫ টি ছাগল ও ৯৭ টি ভেড়াসহ ২৪০ টি গবাদি পশু মারা গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ শ ঘরবাড়ি, ৫শ গাছপালা। আহত হয়েছে ৩জন।
একই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান, দুটি মসজিদ ও একটি মন্দির।

আহতরা হলেন, সচিয়ারবন্দ গ্রামের নৃপেন বিশ্বাসের ছেলে তরুণ বিশ্বাস, হানিরাবাদ গ্রামের বক্স গাজীর ছেলে রুস্তম গাজী ও একই এলাকার লালু মীরের ছেলে ইসমাইল মীর।

লতা ইউনিয়নের ইউপি সদস্য আজিজুল ইসলাম বলেন, ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে পানি ঢোকার কারণে আমার ১৫টি ভেড়া মারা গেছে। এমনিভাবে অনেক গবাদি পশু মারা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০