বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
৩১ মে ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট: ডিজিটাল নিরাপত্তা আইনে বরগুনার পাথরঘাটা উপজেলার এক সাংবাদিকের তিন বছরের কারাদণ্ড হয়েছে। তার নাম বশির আকন।

তিনি স্থানীয় নিউজ পোর্টাল পাথরঘাটা নিউজের সম্পাদক।
তাকে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩০ মে) বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক রায় ঘোষণা করেন।

বশির আকন পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল জব্বার আকনের ছেলে।

মামলার অন্য আসামি পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিনুর রহমানের স্ত্রী আবিদা সুলতানা। রায়ে তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয় বলে জানান বেঞ্চ সহকারী নাজমুল হাসান।

নাজমুল হাসান জানান, দণ্ডিত বশির আকন রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে। আবিদা সুলতানা আদালতে উপস্থিত ছিলেন। তিনি জরিমানার অর্থ জমা দিয়েছেন।

মামলার বরাতে তিনি জানান, মামলার দুই আসামির সঙ্গে পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড হাসপাতাল রোডের শাহীন আলমের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ বিরোধের জেরে ২০২১ সালে ১৯ জুলাই নিউজ পোর্টাল পাথরঘাটা নিউজে ‘প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

পরে আপত্তিকর শিরোনামে ২৭ জুলাই আরও একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদে আবিদা সুলতানার একটি আপত্তিকর ভিডিওবার্তা জুড়ে দেওয়া হয়। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

২০২১ সালের ২০ অক্টোবর শাহীন আলম মিথ্যা সংবাদ ও পোস্টের মাধ্যমে মান-সম্মান ক্ষুণ্ন করা হয়েছে- এমন অভিযোগ এনে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন।

ট্রাইব্যুনালের বিচারক অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দেন। বরিশাল পিবিআইয়ের উপ-পরিদর্শক (এসআই) প্রফুল্ল কুমার সিং ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুজনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

জু’মার খুতবায় অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতা: প্রশংসনীয় উদ্যোগ || জি. এম. মিন্টু

সুন্দরবন ঘিরে ক্রাউডফান্ডিং: পর্যটনে নতুন সম্ভাবনা || মো. মামুন হাসান

জানাজা পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোরে

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ঋশিল্পীর সহায়তাপ্রাপ্ত শিক্ষার্থীদের সমাবেশ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে আশাশুনি চ্যাম্পিয়ন

তরুণীদের ক্ষমতায়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সভা

১০

দেবহাটায় তিলের আটী খাল পরিষ্কার ও তাল বীজরোপণ কর্মসূচি উদ্বোধন

১১

‘আমার শরীর, আমার পোশাক—সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনাদের নেই’

১২

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা

১৩

সাতক্ষীরা সহ ২৭ জেলায় ডিসি অফিসে উপপরিচালক নিয়োগ

১৪

তিস্তা ব্যারাজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

১৫

সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

১৬

কয়রায় বারসিকের আলোচনা: পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

১৭

আশাশুনিতে মাদক সেবীর জেল-জরিমানা

১৮

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন

১৯

ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে বিদায় সাব্বির-শামিমদের

২০
error: Content is protected !!