বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ জুন ২০২৪, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনা-সাতক্ষীরা সড়কে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডেস্ক রিপোর্ট: খুলনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

রোববার (৯ জুন) দুপুর ২টার দিকে জেলার ডুমুরিয়ার মেছাঘোনা এলাকায় খুলনা-সাতক্ষীরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন পুরুষ নিহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে যাত্রীবাহী একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে যাচ্ছিল প্রাইভেটকার। প্রাইভেটকারটি একটি পিকআপকে অতিক্রম করার সময় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। মুহূর্তেই রাস্তার দুই পাশে প্রাইভেটকার ও বাসটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালকসহ দুইজনের মৃত্যু হয়। নিহত প্রাইভেটকারের যাত্রীদের মধ্যে একজন সাতক্ষীরার হোমিও চিকিৎসক মোহন লাল। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের এক যাত্রীকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। সড়ক দুর্ঘটনার খবর পেয়ে খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় বাসের ২ যাত্রী সামান্য আহত হন। ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক আছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১০

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১১

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১২

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

১৩

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের সাধারণ সভা

১৪

“দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে যত বড় নেতা হোক, ছাড় নয়”

১৫

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

১৬

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১৭

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

১৮

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

১৯

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

২০
error: Content is protected !!