বাংলাদেশ, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৬ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৪ এপ্রিল ২০২৫, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শার্শায় জামাল হ-ত্যা মামলার রহস্য উৎঘটন, গ্রেপ্তার ২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় মাদক ব্যবসার জেরে জামাল হোসেন (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার রহস্য উৎঘটন করেছে পুলিশ। একই সাথে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমানত উল্লাহ ও জাহিদ হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দুপুরে শার্শা থানায় এক প্রেস কনফারেন্সে নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান এ তথ্য জানান।

আটক আমানত উল্লাহ শার্শা উপজেলার উত্তর বারপোতা গ্রামের মৃত তবিবর রহমানের ছেলে ও জাহিদ হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাদপুর গ্রামের আলী হোসেন খাঁর ছেলে।

এর আগে হত্যাকাণ্ডের পরদিন নিহত জামাল হোসেনের পিতা আয়ুব হোসেন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, প্রযুক্তির সহায়তায় গোপন ও প্রকাশ্যে তদন্তকালে আসামি আমানত উল্লাহ ও জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় রোববার সন্ধ্যায় জাহিদ জামাল হোসেনের বাড়িতে গিয়ে তাকে মিন্টুর বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখান থেকে ভিকটিম ও আসামি জাহিদ একসাথে মিন্টুর মোটরসাইকেল নিয়ে শার্শা থানা এলাকায় যায়। রোববার (৩০মার্চ) রাত ১০টার দিকে জামাল হোসেন ও জাহিদ জনৈক শফির ভাটা সংলগ্ন পাকা রাস্তার উপর পৌঁছালে পূর্ব পরিকল্পনা মোতাবেক উপজেলার শিবনাথপুর (বিলপাড়া) গ্রামের আনসার আলীর ছেলে জাহিদুল (৩৫) এবং উত্তর বারপোতা গ্রামের মৃত তবিবুর রহমান তবির ছেলে আলাউদ্দিন (২৫), মৃত গোলাম রসুলের ছেলে হাফিজুর (৪০), মৃত তবিবর রহমানের ছেলে আমানতউল্লাহ (২৫), মৃত গোলাম রসুলের ছেলে বিল্লাল হোসেন (৩৩) ও খালেকের ছেলে জুম্মান (২৪) সহ অজ্ঞাতনামা আরো কয়েকজন হাতে কাঠের চলা, রামদা নিয়ে ভিকটিম জামাল হোসেন এর মোটরসাইকেলটি থামার সংকেত দেয়। তখন জামাল হোসেন সেখান থেকে মোটরসাইকেল দ্রুত চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় সাথে থাকা জাহিদুল কাঠের চলা দিয়ে ভিকটিমের গলায় আঘাত করে। তখন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জামাল হোসেন রাস্তার পাশে একটি গর্তে পড়ে যায়। এসময় অন্যরা তাদের হাতে থাকা কাঠের চলা দিয়ে ভিকটিমকে পিটিয়ে হত্যা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলীর স্মরণসভা

কয়রায় দুই বেকারিকে জরিমানা

কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

সুন্দরবন বাজারে মাদকবিরোধী আলোচনা

কপোতাক্ষ তীরের উপকূল রক্ষা বাধে ভাঙন, ঝুঁকিতে জনপদ

সাতক্ষীরা পৌরসভা: ঠিকাদারের চরম অবহেলা, বাঁশে দাড়িয়ে আছে প্রাচীর, দুর্ঘটনার শংকা

ইন্টারনেট ব্যবহারকারী শিশু-কিশোরদের ৫৩% যৌন হয়রানির শিকার

জুলাইবিরোধী অবস্থান: ঢাবির ৬ অধ্যাপককে ‘অব্যাহতি’, সাদেকা হালিম বরখাস্ত

দেবহাটায় স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্মসচিব আশরাফুল আলম

নওয়াপাড়াকে শিশুশ্রম ও শিক্ষাবঞ্চিতমুক্ত ইউনিয়ন ঘোষণা

১০

রতনপুরে স্থানীয়দের সাথে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১১

সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: মহিদার সভাপতি, মোশাররফ সম্পাদক

১২

শার্শায় ইউপি সদস্য ও আ’লীগ নেতা নাসির উদ্দীন গ্রেপ্তার

১৩

তালায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

১৪

তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা

১৫

নিখোঁজ ব্যবসায়ী হাকিমের সন্ধান চায় পরিবার

১৬

কয়রায় বীজ বাড়ির উপকরণ বিতরণ ও অনুদানের চেক হস্তান্তর

১৭

আজ ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত সার্জিও গর

১৮

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

১৯

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

২০
error: Content is protected !!