বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৩ জুন ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ভারতীয় ট্রাক হেলপারসহ নিহত ৩ ‌

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন ভারতীয় ট্রাক হেলপারসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (১২ জুন) রাত ৮টরি দি‌কে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ও দিবাগত মধ্যরা‌তে পাটকেলঘাটার শাকদহা ব্রিজ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট এলাকার ট্রাক হেলপার শাহীন মন্ডল (২০), সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গুরুগ্রামের জুলফিকার আলী (৪৫) ও পাটকেলঘাটার কৃষ্ণনগর গ্রামের মনিরুল ইসলাম (৩৪)।

সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় ট্রাক থেকে পাথর খালাস করে পেছন দি‌য়ে সেই ট্রাকে উঠতে যেয়ে নিচে পড়ে যান হেলপার শাহীন। এসময় পেছন থেকে আসা আ‌রেক‌টি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। সেখা‌নেই তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার শাকদহা ব্রিজ সংলগ্ন ভৈরবনগর মোড়ে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাককে বুধবার দিবাগত মধ্যরাতে পিছন দিক থেকে ধাক্কা মারে খুলনাগামী একটি পণ্যবাহী ট্রাক। এতে ডাম্পারটি দুমড়ে মুচড়ে গেলে গাড়িতে থাকা জুলফিকার আলী ও মনিরুল ইসলাম গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে রাত দুটোর দিকে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম মৃত বলে ঘোষণা করেন।

তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান দুই থানার ওসি। #

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

২

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

৩

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

৪

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

৫

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

৬

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

৭

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

৯

বাড়লো ফার্নেস অয়েলের দাম, কার্যকর রাত থেকেই

১০

সাতক্ষীরায় নদীকৃত্য দিবসের আলোচনা: দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

১১

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

১২

তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

১৩

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

১৪

শার্শায় ২৬ পিস স্বর্ণের বারসহ চোরাকারকারী আটক

১৫

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

১৬

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্কতা

১৭

প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো

১৮

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ

১৯

অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার

২০