বাংলাদেশ, বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১৬ জুন ২০২৪, ২:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাংবাদিক নিপীড়ক নাজিম উদ্দিনকে সেন্টমার্টিন বদলির দাবি

ডেস্ক রিপোর্ট: সাংবাদিক নিপীড়ক হিসেবে আলোচিত সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দিনকে সম্প্রতি ভোলায় বদলি করা হয়েছে। এতে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাতক্ষীরাবাসী, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপর ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন অনেকে।

শনিবার (১৫ জুন) তার বদলির খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে নানা মন্তব্য করেন নেটিজেনরা।

আসিফ পারভেজ নামে একজন লিখেছেন, তাকে সেন্টমার্টিন বদলি করা উচিত ছিল।

আলমগীর হোসেন লিখেছেন, উচিত শিক্ষা হয়েছে।

ডা. শফিকুর রহমান লিখেছেন, এই মালটা আর ভালো হলো না।

আজিজুর রহমান নামে একজন লিখেছেন, নাজিম উদ্দীনকে তার বাড়িতেই পোস্টিং দিয়ে বেতন দেওয়া হোক। তাহলে তার বাপ-মা বুঝতে পারবে ছাওয়াল কী জিনিস।

২০২০ সালে কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় আসেন সিনিয়র সহকারী সচিব (তৎকালীন আরডিসি) নাজিম উদ্দিন। এরপর অন্যান্য জায়গায় ঘুরে সাতক্ষীরা পৌরসভায় যোগদান করেন তিনি। এখানে এসেও একই ঘটনা ঘটাতে থাকেন তিনি।

সম্প্রতি সাতক্ষীরার এক স্থানীয় পত্রিকার সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে সাংবাদিক সমাজ। গত ৪ জুন সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে তাকে অপসারণের দাবি জানান স্থানীয় সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী ও নাগরিক নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ঘুষ বাণিজ্য, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ, ক্রসফায়ারের হুমকি, নির্বাহী আদালত বসিয়ে জেল-জরিমানার হুমকি, চাকরি থেকে অব্যাহতির হুমকি, সরকারি গাড়ি ব্যবহার করে মাদক বহন ও সেবন, নিয়ম বহির্ভূতভাবে ছুটি কাটানোসহ একাধিক অভিযোগ রয়েছে সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজিম উদ্দিনের বিরুদ্ধে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোরা ফাতেহির ভিডিও ফাঁস, মূহুর্তেই ভাইরাল!

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ড, পছন্দের প্রতিপক্ষ জানালেন স্পেন কোচ

মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠানে পারফর্ম করবেন কারা, যেভাবে দেখবেন

দুপুরের মধ্যে ঢাকাসহ ৫ জেলায় ঝড়ের আভাস

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

১০

চট্টগ্রামে পদার্থবিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার হবে: শিক্ষামন্ত্রী

১১

তালায় হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

১২

স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তালার বিএনপি নেতা মৃনাল কান্তি

১৩

সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

১৪

উপজেলা ব্যবস্থা চালুর মাধ্যমে এরশাদ প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেন: আশু

১৫

মাঠে ফ্রান্স-স্পেন, বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার হিসাব

১৬

আশাশুনিতে বৃষ্টির পানি সংরক্ষণে ট্যাংক বিতরণ

১৭

সংসদ ভবন এলাকায় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ

১৮

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান প্রদানে জেলা কমিটির সভা, আবেদন বাছাই

১৯

কালিগঞ্জে বেপরোয়া হেমায়েত বাহিনী!

২০
error: Content is protected !!